নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় সম্পন্ন হলো জনপ্রিয় আঞ্চলিক দৈনিক যশোর বার্তা পত্রিকার ৩য় বর্ষপূর্তি উদযাপন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কামালনগর লেক ভিউ তুফান কনভেনশন সেন্টারে দৈনিক যশোর বার্তা সাতক্ষীরা অফিসের আয়োজনে এ জমকালো অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন হাফেজ শেখ কামরুল ইসলাম। এরপর বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সার্বিক সঞ্চালনা করেন এডভোকেট এস এম বিপ্লব হোসেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন পত্রিকার সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ। পরে অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে উত্তরীয় প্রদান করা হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব মো. সাইফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই একটি পত্রিকার প্রাণ। দৈনিক যশোর বার্তা বিগত তিন বছর ধরে সাধারণ মানুষের অধিকার ও স্থানীয় সমস্যা সাহসিকতার সাথে তুলে ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও অগ্রযাত্রায় সংবাদকর্মীদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। সমাজ সংস্কার ও জনকল্যাণে দৈনিক যশোর বার্তা আগামীতেও অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কে এম ইদ্রিস আলী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহ আলম, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন এবং দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মীর আবু বকর।
বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শিহাব উদ্দিন বলেন, আজকের এই সফলতা কেবল আমাদের একাই নয়, বরং সাতক্ষীরার আপামর জনসাধারণ ও আমাদের নিবেদিতপ্রাণ সংবাদকর্মীদের। আগামী দিনে পত্রিকাটি আরও বেশি গণমানুষের মুখপত্র হয়ে উঠবে। বক্তাদের আলোচনা পর্ব শেষে কেক কেটে পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং পত্রিকার সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরিশেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু গণমাধ্যমকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, কালবেলা প্রতিনিধি গাজী ফরহাদ, এনটিভি প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহ, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসেন, দৈনিক সাতক্ষীরা খবরের নির্বাহী সম্পাদক এস এম মহিদার রহমান, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সহকারী সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, গ্রিন টিভি প্রতিনিধি মীর খাইরুল আলম, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু, দৈনিক যশোর বার্তার ফটো সাংবাদিক সানোয়ার আলম সানু ও বিজ্ঞাপন ম্যানেজার সোহরাব হোসেন, দৈনিক দক্ষিণের মশাল নির্বাহী সম্পাদক শেখ হাসান গফুর, দৈনিক চিত্র প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল, দৈনিক আমাদের বসুন্ধরা প্রতিনিধি আরিফুল ইসলাম, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুর রহমান জেমস, দৈনিক যশোর বার্তা আশাশুনি প্রতিনিধি ইয়াসিন আরাফাত পিন্টু ও কালিগঞ্জ প্রতিনিধি শিমুল হোসেন, দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি মো. আক্তারুল ইসলাম ও কালিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান, ভয়েস অফ টাইগার প্রতিনিধি মিলন রুদ্র, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিধি লালটু হোসেন, নলতা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি রফিকুল ইসলাম এবং দৈনিক প্রতিদিনের কণ্ঠ প্রতিনিধি বিপ্লব হোসেনসহ আরও অনেকে।
