প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সহ সভাপতি, বিশিষ্ট কণ্ঠশিল্পী শামিমা পারভীন রত্নার মা ফিরোজা হোসেন মঙ্গলবার বেলা ৩ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রথম এবং গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমা ফিরোজা হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারেরপ্রতি সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশিসহ সংগঠনের নেতৃবৃন্দ।
