দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:০৬
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক ৩

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ৫, ২০২৬
অক্টোবর ৫, ২০২৬ ০ কমেন্ট 5 ভিউস

নিজস্ব প্রতিবেদক।।

সাতক্ষীরার তালা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা এবং অভিযানকারী দলের সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর সংঘবদ্ধভাবে চড়াও হওয়া ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাতের দিকে তালা উপজেলার হাজরাকাটি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই তপনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে কয়েকজনকে আটক করা হয়। এর মধ্যে ফারুক বিশ্বাস ও তার সহযোগী হযরত আলী কে আটকের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় একটি পক্ষ সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় এবং অভিযানকারী দলের সদস্যদের ঘেরাও করে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে।

পুলিশের একটি সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হয়।

খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন—মৃত আপু বিশ্বাসের ছেলে মো: ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁ।

এদিকে স্থানীয় যুবদল নেতা নুরুল ইসলাম বিশ্বাস (নুরু)-এর নেতৃত্বে হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।

তালা থানার এসআই তপন বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর মব সৃষ্টি এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, আটক-৩ 

রিলেটেড পোস্ট

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...

অক্টোবর ১, ২০২৬

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে...

সেপ্টেম্বর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting