
সাতনদী প্রতিবেদন: সাতক্ষীরার এসডি হাসপাতাল ও শ্যামনগর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, এলাকার বহু মানুষের পরোপকারী বন্ধু ও প্রিয়জন কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স গুরুতর অসুস্থ হয়ে ঢাকার Bangladesh Specialized Hospital (BSH)-এ চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা Stable (স্থিতিশীল) রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর স্বজন, সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পরিবারের পক্ষ থেকে এবং তাঁর শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।

