দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫৫
জিএসটি গুচ্ছে বিশ্ববিদ্যালয় বাড়ল, এবার অংশ নিচ্ছে ২৪টি
দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও...
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...
দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত
কালিগঞ্জ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন
শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...
কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...
সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৩, ২০২৬
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ০ কমেন্ট 136 ভিউস
মেহেদী হাসান, খুলনা প্রতিনিধি: মেয়ের বিয়ের স্বপ্ন দেখেন পরিবার, কিন্তু সেই স্বপ্নের পথেও যেন বাধা হয়ে দাঁড়িয়েছে ভৈরব নদী। বিয়ের জন্য ছেলে পক্ষ এসে যখন দেখে নদীভাঙনে ক্ষতবিক্ষত জনপদ, নেই চলাচলের ভালো রাস্তা, নেই ঘাট- তখন অনেকেই আর আগ্রহ দেখান না। স্থানীয়দের অভিযোগ, ‘ভাঙন এলাকার মেয়ে, রাস্তা নেই, ঘাট নেই এখানে বিয়ে করা যাবে না’ এমন কথাও শুনতে হচ্ছে তাদের। জাহানারা, আয়ুব আলী শেখ ও মো. জুবায়ের হোসেনের কণ্ঠে তাই ঘর হারানোর কষ্টের পাশাপাশি মেয়েদের ভবিষ্যৎ নিয়েও ফুটে উঠেছে গভীর আক্ষেপ।

খোঁজ নিয়ে জানা যায়, খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহিম নগর গ্রামে প্রায় ৩০ বছর ধরে চলছে ভৈরব নদীর ভাঙন। সময়ের সঙ্গে নদী এগিয়ে এসেছে লোকালয়ের দিকে, আর একের পর এক নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি ও বসতভিটা। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে প্রায় দুই শতাধিক বাড়ি নদীতে চলে গেছে। নিজের ঘর হারিয়ে অনেকে এখন অন্যের বাড়িতে ভাড়াটিয়া হয়ে দিন কাটাচ্ছেন। আবার কেউ সব হারিয়ে বাধ্য হয়েছেন অন্যত্র পাড়ি জমাতে। একসময় যেখানে ছিল মানুষের বসতি, সংসার আর স্বপ্ন সেখানেই এখন ভৈরবের জল। পড়ে আছে শুধু ভাঙনের ক্ষতচিহ্ন। বছরের পর বছর ধরে নদী ভাঙলেও স্থায়ী প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি এমন অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, প্রতিশ্রুতি আর মাপজোকের মধ্যেই কেটে গেছে দীর্ঘ সময়; কিন্তু ভাঙন ঠেকাতে স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিদিনই অনিশ্চিত হয়ে পড়ছে তাদের জীবন ও ভবিষ্যৎ।

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, একসময় এখানে আরও ২৫ থেকে ৩০টি ঘর ছিল। ভৈরবের ভাঙনে সেসব ঘর আজ নদীগর্ভে। পরিবারগুলো বাধ্য হয়ে অন্যত্র চলে গেছে অথবা পাশেই ভাড়াটিয়া হিসাবে আছে। এখন এই এলাকায় বসবাসের মতো পরিবেশও নেই। বছরের পর বছর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে মাপজোক করেছেন, কাজ করার আশ্বাস দিয়েছেন; কিন্তু বাস্তবে সেই আশ্বাসের কোনো প্রতিফলন দেখা যায়নি। মাপজোক আর প্রতিশ্রুতির মধ্যেই কেটে গেছে বছরের পর বছর। আর ততদিনে নদী কেড়ে নিয়েছে মানুষের ঘর, ভিটে ও বসতভূমি।

ষাটোর্ধ্ব ফিরোজা বেগমের কণ্ঠে ভেসে আসে আতঙ্ক আর অসহায়ত্ব। তিনি বলেন, ছেলেমেয়ে নিয়ে রাতে এখানে টিকতে পারি না ভয়ে। তুফানের তাণ্ডব শুরু হলেই ভয়েতে ছেলে-মেয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে আসি। ভাঙতে ভাঙতে সবই তো ভেঙে যাচ্ছে। এভাবে আমরা কী করে বসবাস করব? আমরা খুব অসহায় অবস্থার মধ্যে আছি।

জাকির হোসেনের কণ্ঠেও এখন ঘর হারানোর আতঙ্ক। তিনি বলেন, এখান থেকে অনেক পরিবারই চলে গেছে। ভাঙন যেভাবে এগিয়ে আসছে, হয়তো আমাদেরও একদিন চলে যেতে হবে। নিজের ঘর যদি না থাকে, তাহলে অন্যের বাড়িতে ভাড়াটিয়া হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

স্থানীয় বাসিন্দা ওমর আলী শেখ বলেন, এই ভাঙনের কথা জানাতে আমরা কতবার যে কত মানুষের কাছে গেছি, তার হিসাব নেই। অনেকেই এসেছেন, অনেকের কাছে আমরা নিজেরাই গিয়েছি, এমনকি অনেক সংসদ সদস্যের কাছেও ধরনা দিয়েছি। সবাই শুনেছেন, আশ্বাসও দিয়েছেন। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও সেই আশ্বাসের কোনো সুফল আমরা পাইনি। নদী ঠিকই ভাঙছে, অথচ আমাদের কষ্ট আর দুর্ভোগ যেন একই জায়গায় পড়ে আছে।

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু টাইমস টুডে’কে জানান, রহিম নগরের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ভৈরব নদীর ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

খুলনা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান মুঠোফোনে টাইমস টুডে’কে বলেন, ভৈরব নদীর ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হবে। এলাকা ভাঙনকবলিত হিসেবে চিহ্নিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাঙনের শব্দে প্রতিদিনই যেন মুছে যাচ্ছে একটি একটি করে ঠিকানা। রহিম নগরের মানুষের চোখে এখন একটাই প্রশ্ন আর কত ঘর হারালে থামবে এই ভাঙন? তাদের আকুতি, নদীর করাল গ্রাস থামুক, ফিরে আসুক হারানো ঠিকানা, আর নিরাপদে বেঁচে থাকার অধিকারটুকু।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
পরবর্তী পোস্ট
জ্বালানি তেলের দাম উর্ধ্বমুখী, সমাধান কী?

রিলেটেড পোস্ট

প্রধানমন্ত্রীর সফরে কী পেল খুলনাবাসী, প্রত্যাশা পূরণ কতটা?

নভেম্বর ৫, ২০২৬

খুলনায় তিন স্থানে গুলি, আইসিইউতে সাবেক ছাত্রদল নেতা:...

অক্টোবর ২৮, ২০২৬

খুলনায় মেস থেকে জামায়াত নেতার ছেলে তরুণীসহ আটক

অক্টোবর ২৬, ২০২৬

ডুমুরিয়ায় ঘোড়ার মাংসসহ আটক ১: তিন মাসের কারাদণ্ড

অক্টোবর ২৪, ২০২৬

পুলিশকে ভয় নয়, আস্থা ফেরানোই অপরাধ দমনের বড়...

অক্টোবর ২৪, ২০২৬

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

অক্টোবর ২০, ২০২৬

শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী

অক্টোবর ১১, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...

অক্টোবর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting