
গাজী শাহিন কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালীতে অবস্থিত সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ‘রক্ত দিন, জীবন বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম।
নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মো. রিপন হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আহসানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাদিয়া শারমিন আঁখি, প্রতিষ্ঠাতা-পরিচালক মো. আরিফ হোসেন, প্রচার সম্পাদক মো. আসাদুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক গাজী মুন্না, ধর্মবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক মো. আবির হোসেন এবং যোগাযোগবিষয়ক সম্পাদক মো. সালমান হোসেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন, মো. আব্দুল্লাহ হোসেন, রাসেল হোসেন, রায়হান ইসলাম ও হাবিবুর রহমান হাবিব।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে সকল সদস্যকে দায়িত্ব পালন করতে হবে। কমিটির কোনো সদস্য গঠনতন্ত্র বা সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাকে তাৎক্ষণিকভাবে কমিটি থেকে বহিষ্কার করা হবে।
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের মানবিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি অসহায় ও মুমূর্ষু রোগীদের প্রয়োজনে রক্তের ব্যবস্থা এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

