দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:০৫
 প্রেমিকার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করায় ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা
সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...
কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ
কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...
দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...
কালিগঞ্জে সার সিন্ডিকেট ও অতিরিক্ত দামের অভিযোগের মুখে...
কালিগঞ্জে বিএনপি নেতা ‘ছোট বাবু’ স্থায়ীভাবে বহিষ্কার
সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...
দুর্নীতি সন্ত্রাস মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান বিএনপি...
ব্লিস হাসপাতালে দেড় মাসের ব্যবধানে ফের আগুন, অক্সিজেন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে নতুন বার্তা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৬, ২০২৬
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ০ কমেন্ট 39 ভিউস

#মাদক, সন্ত্রাস, চোরাচালান ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স

#সেবা প্রত্যাশী মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুত সেবা দেওয়া-

#শহরের ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা

#কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতায় নজরদারি

#পুলিশ-পাবলিক-প্রেস সমন্বয়ের উদ্যোগ

# কঠোর হাতে অপরাধ দমন, মানবিকতায় মানুষের পাশে পুলিশ

 

মোজাফফর রহমান:

সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম দায়িত্ব নেওয়ার পর থেকে থানাগুলো পরিদর্শন, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণ, অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, জনসেবা জোরদার এবং মাদক-চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
পুলিশ সুপারের নেতৃত্বে একদিকে মাদক, সন্ত্রাস, চোরাচালান ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে, অন্যদিকে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন হয়রানি বা অযথা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও কর্মকর্তাদের সতর্ক করা হচ্ছে। রাতের বিশেষ মহড়া, সীমান্তে গোয়েন্দা নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পুলিশ-পাবলিক-প্রেস সমন্বয়েও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।
জেলা পুলিশের সরকারি ওয়েব পোর্টালের তথ্য অনুযায়ী, আবু সালেহ মো. আশরাফুল আলম ২০২৬ সালের ৭ মে সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর ১৬ মে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি থানায় সেবা নিতে আসা মানুষের সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন। অপরাধীর কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্ট করেন তিনি।

পুলিশ সুপার বলেন, “পুলিশের মূল দায়িত্ব হচ্ছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবা প্রত্যাশী মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুত সেবা দেওয়া। অপরাধী যে পরিচয়েরই হোক, অপরাধের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস, চোরাচালান ও অপরাধ দমনে আমাদের অবস্থান কঠোর। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপরাধ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।”

।।থানায় হয়রানি নয়, জবাবদিহিমূলক পুলিশিং।।

দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলার বিভিন্ন থানা পরিদর্শন করছেন পুলিশ সুপার। থানার সরকারি নথি, শেরেস্তা শাখা, গুরুত্বপূর্ণ রেজিস্টার, মামলা গ্রহণ ও তদন্ত কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ধরনও পর্যবেক্ষণ করছেন তিনি।
এর ধারাবাহিকতায় ১৮ আগস্ট পাটকেলঘাটা থানা পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় থানার সরকারি নথি, শেরেস্তা শাখার কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করেন। পরে কর্মকর্তা, পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।পুলিশ সুপার বলেন, “থানার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। মামলা গ্রহণ, তদন্ত, ওয়ারেন্ট তামিল, সাধারণ ডায়েরি, নাগরিক সেবা এবং পুলিশ সদস্যদের আচরণ—সব ক্ষেত্রেই জবাবদিহি নিশ্চিত করতে চাই।”

।।অসহায় পরিচয়হীন পথচারীর পাশে ওসি শফিকুল।।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনেরও দৃষ্টান্ত তৈরি করেছেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।সম্প্রতি পরিচয়হীন ও অসুস্থ এক পথচারীকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব না হলেও অসুস্থ অবস্থায় তাকে রাস্তায় ফেলে না রেখে পুলিশ সদস্যদের মাধ্যমে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পুলিশের এই উদ্যোগে স্পষ্ট হয়েছে—আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও পুলিশের দায়িত্বের অংশ।
স্থানীয়দের কাছেও ঘটনাটি পুলিশের মানবিক ও জনবান্ধব আচরণের দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসি শফিকুল ইসলামের এমন মানবিক উদ্যোগ রীতিমতো ভাইরাল হয়েছে।
এছাড়া পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে নিয়মিত অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং বিভিন্ন মামলায় আইনগত ব্যবস্থা নেওয়াও অব্যাহত রয়েছে। ২৮ জুনের একটি অভিযানে ওয়ারেন্টভুক্ত ও প্রতারণা মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। খলিষখালী এলাকায় মৎস্যঘেরে হামলার ঘটনায়ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

।।হারানো ২৪ মোবাইল ও প্রতারণার ৩৮ হাজার টাকা উদ্ধার।।

অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধার ও প্রতারণার টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রেও জেলা পুলিশের তৎপরতা দেখা গেছে।
১৫ জুন হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া ৩৮ হাজার টাকা উদ্ধার করে মালিককে ফেরত দেওয়া হয়। পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম নিজ হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা মালিকদের কাছে তুলে দেন।

।। ৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশকে আরও পেশাদার করার উদ্যোগ।।

২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশ সদস্যদের মনোবল ও পেশাদারিত্ব বাড়াতে নিয়মিত ইন-হাউজ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব প্রশিক্ষণে আইন প্রয়োগের পদ্ধতি, নাগরিকের সঙ্গে আচরণ, মানবাধিকার, তদন্তের মানোন্নয়ন, শৃঙ্খলা ও সংকট মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে।পুলিশ সুপার বলেন, “একজন পুলিশ সদস্যকে আইন জানার পাশাপাশি মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। জনগণের আস্থা অর্জন ছাড়া কার্যকর পুলিশিং সম্ভব নয়।”এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় সাপ্তাহিক মাস্টার প্যারেড। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে প্রস্তুতির ওপর গুরুত্ব দেন।অপরাধ পরিস্থিতি পর্যালোচনায় নিয়মিত সভাজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নিয়মিত সভা করছে জেলা পুলিশ।জুলাই মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক আইন প্রয়োগ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে অভিযান জোরদার এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

।। মাদক-চোরাচালানে ‘জিরো টলারেন্স’।।

সীমান্তবর্তী জেলা হওয়ায় সাতক্ষীরায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ পুলিশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছেন পুলিশ সুপার।সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।সেপ্টেম্বরের শুরুতে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ হয়েছে। ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য ও গাঁজাও উদ্ধার করা হয়।সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

।। সদর থানায় নতুন ওসি, দ্রুত সেবায় গুরুত্ব।।

সাতক্ষীরা সদর থানায় ১৭ আগস্ট অফিসার ইনচার্জ হিসেবে মাসুদুর রহমান যোগ দেন। থানার কার্যক্রমে পেশাদারিত্ব, দ্রুত সেবা এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।সদর থানার আওতাধীন ব্রহ্মরাজপুর বাজারে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা তৈরি হলে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সাংবাদিকদের ওপর হামলা ও সাধারণ মানুষের নিরাপত্তাসংক্রান্ত ঘটনায় দ্রুত মামলা গ্রহণ ও আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

।। ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ।।

আইনশৃঙ্খলার পাশাপাশি সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাকেও গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ।২ সেপ্টেম্বর সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার। ট্রাফিক ব্যবস্থাপনা, আইন প্রয়োগ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।এরপর ১২ সেপ্টেম্বর মোটর শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইনবিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ট্রাফিক আইন মেনে চলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রী ও পথচারীর নিরাপত্তা এবং দায়িত্ব পালনে সততা ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

।। সড়কপথে চাঁদাবাজি বন্ধেও উদ্যোগ।।

সড়কপথে চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার। পরিবহন মালিক ও শ্রমিকদের নিরাপদে চলাচল এবং চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।

।। রাতের নিরাপত্তায় বিশেষ মহড়া।।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতের নিরাপত্তাতেও জোর দেওয়া হচ্ছে। গত ১৪ আগস্ট রাতে জেলা পুলিশের উদ্যোগে রাত্রিকালীন বিশেষ মহড়া পরিচালনা করা হয়।অপরাধপ্রবণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রধান সড়কে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। রাতের টহল জোরদারের মাধ্যমে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

।। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতায় নজরদারি।।

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা, নাশকতা ও উসকানি ঠেকাতে গুরুত্বপূর্ণ এলাকা ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হয়েছে।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে দলীয় পরিচয় নয়, অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিরপরাধ মানুষ যাতে রাজনৈতিক হয়রানি বা অযথা মামলার শিকার না হন, সে বিষয়েও কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।

।। পুলিশ-পাবলিক-প্রেস সমন্বয়ে গুরুত্ব।।

১৬ মে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসেবা এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার।
তিনি বলেন, “পুলিশ-পাবলিক-প্রেসের মধ্যে সমন্বয় যত বাড়বে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা তত সহজ হবে। গণমাধ্যম পুলিশের ভালো কাজ যেমন তুলে ধরবে, তেমনি কোনো অনিয়মের অভিযোগ থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তা প্রকাশ করবে—এটাই আমরা চাই।”

।। আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ বিষয়ে পুলিশ সুপারের সতর্ক বার্তা।।

পুলিশ সুপার এক সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুধু অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নিলেই হবে না; অপরাধ প্রতিরোধে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ওপর গুরুত্ব দিতে হবে। কোথায়, কখন এবং কী ধরনের অপরাধের আশঙ্কা রয়েছে—সে বিষয়ে আগে থেকেই তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে সক্রিয় থেকে তথ্য সংগ্রহ, যাচাই ও দ্রুত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। আগাম তথ্যের ভিত্তিতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই জনগণের নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব।”

।। কঠোর হাতে অপরাধ দমন, মানবিকতায় মানুষের পাশে।।

সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম দায়িত্ব নেওয়ার পর থানা পরিদর্শন, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ, জনসেবা, অপরাধ দমন, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং রাতের টহল জোরদারে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

একদিকে মাদক, চোরাচালান, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান; অন্যদিকে পরিচয়হীন অসুস্থ পথচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো কিংবা হারানো মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়ার মতো মানবিক উদ্যোগ—দুটি দিক মিলিয়েই সাতক্ষীরায় জনবান্ধব পুলিশিংয়ের একটি কাঠামো গড়ে তোলার চেষ্টা দৃশ্যমান হচ্ছে।
তবে এসব উদ্যোগের প্রকৃত সুফল নির্ভর করবে মাঠপর্যায়ে ধারাবাহিক বাস্তবায়ন, তদন্তের মান, নাগরিক সেবার গতি এবং আইন প্রয়োগে নিরপেক্ষতার ওপর।

 

পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, “আমরা চাই সাতক্ষীরায় এমন একটি পুলিশিং ব্যবস্থা গড়ে উঠুক, যেখানে অপরাধীর বিরুদ্ধে পুলিশ কঠোর থাকবে, আর সাধারণ মানুষের প্রতি থাকবে মানবিক। জনগণের সহযোগিতা ও আস্থা নিয়েই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে চাই।”

সীমান্ত, মাদক, চোরাচালান, রাজনৈতিক উত্তেজনা, সড়ক নিরাপত্তা ও নাগরিক হয়রানি—সব মিলিয়ে সাতক্ষীরার আইনশৃঙ্খলা ব্যবস্থার সামনে চ্যালেঞ্জ কম নয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের নতুন নেতৃত্বের ‘অপরাধীর বিরুদ্ধে কঠোর, সাধারণ মানুষের প্রতি মানবিক’ নীতি কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।

 

 

 

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ
পরবর্তী পোস্ট
 প্রেমিকার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করায় ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা

রিলেটেড পোস্ট

 প্রেমিকার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করায় ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

দুর্নীতি সন্ত্রাস মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান বিএনপি...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

ব্লিস হাসপাতালে দেড় মাসের ব্যবধানে ফের আগুন, অক্সিজেন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সরকারি কলেজের কম্পিউটার দোকানের নাম নিয়ে কমিশন বাণিজ্য 

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting