দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪৮
সাংবাদিক আলিম আর নেই
সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলাসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১১, ২০২৬
সেপ্টেম্বর ১১, ২০২৬ ০ কমেন্ট 19 ভিউস
#রফিক-রিয়াজুল-তৈয়ব হাসান পরিষদের গণসংযোগ
ইকবাল হোসেন ঃসাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের আসন্ন নির্বাচন সামনে রেখে রফিক-রিয়াজুল-তৈয়ব হাসান পরিষদের প্রার্থীরা ভোটারদের সঙ্গে গণসংযোগ করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় গিয়ে তাঁরা এসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজেদের পরিষদের পক্ষে সমর্থন ও ভোট চান।গণসংযোগকালে প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে জেলার রেফারীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়নে কাজ করবেন। রেফারীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাঁদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাও জানান তাঁরা।এ সময় সাবেক ফুটবলার ও জেলা ফুটবল কোচ ইকবাল কবির খান (বাপ্পি) বলেন, রেফারীরা খেলাধুলার গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তিনি রফিক-রিয়াজুল-তৈয়ব হাসান পরিষদের প্রার্থীদের সমর্থনে ভোটারদের প্রতি আহ্বান জানান।
জাহিদ হাসান বলেন, রেফারীদের কল্যাণ ও সংগঠনের উন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে কাজ করা প্রয়োজন। নির্বাচিত হলে সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে এসোসিয়েশনকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।এস এম ওয়াসিউদ্দিন খান (পিপলু খান) বলেন, জেলার রেফারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও বাড়ানো প্রয়োজন। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং রেফারীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।গণসংযোগে সাবেক ফুটবলার ও জেলা ফুটবল কোচ ইকবাল কবির খান (বাপ্পি), আবু অহিদ (বাবলু), জাহিদ হাসান, এস এম ওয়াসিউদ্দিন খান (পিপলু), আবুল কাশেম বাবর (আলী) ও মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময়কে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় প্রার্থীরা ভোটারদের কাছে তাঁদের পরিকল্পনা তুলে ধরে নির্বাচনে রফিক-রিয়াজুল-তৈয়ব হাসান পরিষদের পক্ষে ভোট ও সমর্থন প্রত্যাশা করেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
পরবর্তী পোস্ট
সাংবাদিক আলিম আর নেই

রিলেটেড পোস্ট

সাংবাদিক আলিম আর নেই

সেপ্টেম্বর ১১, ২০২৬

ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সেপ্টেম্বর ১১, ২০২৬

ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...

সেপ্টেম্বর ১১, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...

সেপ্টেম্বর ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting