দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৩
সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা
কৃষকদল নেতা হাফিজের নেতৃত্বে সাতনদী সম্পাদকের উপর হামলা
 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...
সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...
সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা
দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাটকেলঘাটাসাতক্ষীরা জেলা

পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়কের বেহাল দশা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ৭, ২০২৬
সেপ্টেম্বর ৭, ২০২৬ ০ কমেন্ট 24 ভিউস

শাহীন বিশ্বাস:পাটকেলঘাটায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে বলফিল্ড মোড় সড়ক। খানাখন্দ, বড় বড় গর্ত ও কাদাপানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়া প্রায় ৩০০ মিটার সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের অন্যতম কারণ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাটকেলঘাটা বাজারের জামসেদ এর মুরগীর দোকান থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বলফিল্ড সড়কটি এক যুগের ও বেশি সময় ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে।
প্রতিদিন এ পথে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা।সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও জমে আছে পানি, আবার কোথাও কাদায় একাকার হয়ে আছে পুরো রাস্তা। কোনো কোনো অংশে পিচের পরিবর্তে ইটের সলিং দেখা গেছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে সড়কে জমে থাকে হাঁটু পানি, প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের কাদাপানি মাড়িয়েই চলাচল করতে হয়। ব্যবসায়ী হাবিবুর রহমান হবি বলেন, প্রায় ৩০০ মিটার এই সড়ক পার হতে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হয়। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়। বড় গর্তের কারণে অনেক সময় যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে গর্ত পার করতে হয়।
উপজেলা এলজিডি অফিস সূত্রে জানা গেছে, এলজিইডির আওতায় চার ধরনের রাস্তা উন্নয়ন ও মেরামত করা হয়। উপজেলা রোড, ইউনিয়ন রোড গুলো এ ক্যাটাগরি, পাটকেলঘাটা বলফিল্ড সড়কটি বি ক্যাটাগরির সড়ক হওয়ায় ২০২০ ও ২১ সাল থেকে শুরু করে চার থেকে পাঁচ বছর ধরে গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু অনুমোদন পাওয়া যায়নি। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প” অর্থাৎ, গ্রামীণ এলাকার রাস্তা, সেতু/কালভার্টসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও নির্মাণের জন্য তালা কলারোয়া ১ আসনের সংসদ সদস্যকে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এলজিইডির এই গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত চলবে। এছাড়াও জরুরী ও জনগুরুত্বপূর্ণ পাটকেলঘাটা বাজারের বলফিল্ড সড়কটি সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী বরাবর ডিও লেটার পাঠিয়েছেন। অনুমোদন পাওয়া গেলে দ্রুত সড়কের ঢালাইয়ের কাজ শুরু করা হবে। স্থানীয় সর্বস্তরের মানুষ সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয় সরুলিয়া ইউনিয় পরিষদের প্যানেল মাসুদ রানা চেয়ারম্যান বলেন, সড়কটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে একমাসে ১৯ ডেঙ্গুরোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
পরবর্তী পোস্ট
খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

রিলেটেড পোস্ট

সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...

সেপ্টেম্বর ৭, ২০২৬

আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা

সেপ্টেম্বর ৭, ২০২৬

কৃষকদল নেতা হাফিজের নেতৃত্বে সাতনদী সম্পাদকের উপর হামলা

সেপ্টেম্বর ৭, ২০২৬

 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

সেপ্টেম্বর ৭, ২০২৬

দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

সেপ্টেম্বর ৭, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting