দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:১১
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসাংবাদিকসারাদেশ

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার ও সাংবাদিকতায় জিএম নূর ইসলাম ছিলেন একটি প্রতিষ্ঠান 

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ৩১, ২০২৬
আগস্ট ৩১, ২০২৬ ০ কমেন্ট 117 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: জি এম নূর ইসলাম শুধু একজন পত্রিকা সম্পাদক ছিলেন না, ছিলেন মানুষের কণ্ঠস্বর। সংবাদপত্রকে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে বিবেচনা করতেন। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে আপসহীন হলেও ব্যক্তিজীবনে তিনি ছিলেন নিরহংকার, নির্লোভ ও সৃজনশীল একজন মানুষ।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত সাতক্ষীরার সংবাদপত্র জগতের পথিকৃৎ ও নাগরিক নেতা জি এম নূর ইসলামের স্মরণসভায় জেলার নাগরিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন।

দৈনিক দৃষ্টিপাত-এর সম্পাদক ও প্রকাশক সদ্য প্রয়াত জি এম নূর ইসলামকে স্মরণ করতে গিয়ে বক্তারা বলেন, সাংবাদিকতায় তিনি যেমন নতুন ধারার সূচনা করেছিলেন, তেমনি নাগরিক অধিকার ও জেলার উন্নয়ন আন্দোলনে ছিলেন অগ্রগণ্য। সংবাদপত্রের পাতায় মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরার পাশাপাশি রাজপথেও ছিলেন সোচ্চার, যা ছিল তার জনস্বার্থ ও মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা।

স্মরণসভার শুরুতে প্রয়াত এই বরেণ্য ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব।

স্মরণসভায় বক্তারা বলেন, সাতক্ষীরার সংবাদপত্র জগতে জি এম নূর ইসলামের অবদান অনস্বীকার্য। তিনি শুধু সংবাদ প্রকাশের মধ্যে সাংবাদিকতাকে সীমাবদ্ধ রাখেননি, সংবাদপত্রকে মানুষের সমস্যা, অধিকার, বঞ্চনা ও সম্ভাবনার কথা বলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করেছেন।

তারা বলেন, সাংবাদিকতার পাশাপাশি নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সাতক্ষীরার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জি এম নূর ইসলাম। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জেলার বিভিন্ন নাগরিক সমস্যা ও সংকটে তিনি সোচ্চার কণ্ঠ ছিলেন।

বক্তারা বলেন, নাগরিক অধিকার ও উন্নয়নের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। সাতক্ষীরার মানুষের ন্যায্য দাবি ও মৌলিক সমস্যাগুলো নিয়ে তিনি যেমন কথা বলেছেন, তেমনি সংবাদপত্রের মাধ্যমেও এসব বিষয়কে জনপরিসরে তুলে ধরেছেন।

বক্তারা বলেন, জি এম নূর ইসলাম পেশাগত জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও নিজের চিন্তা, মেধা ও সাহস দিয়ে সাংবাদিকতার ক্ষেত্রে নতুনত্ব আনার চেষ্টা করেছেন। একই সঙ্গে ব্যক্তিজীবনে তার সরলতা ও নিরহংকার আচরণ তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল।

সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সনাক-সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান বাবু, সিনিয়র আইনজীবী মোস্তফা আসাদুজ্জামান দিলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, বার্তা সম্পাদক জিএম আদম সফিউল্লাহ, বৈশাখী টিভির শামীম পারভেজ, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম, মানবাধিকার কর্মী লুইস রানা গাইন, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ডা. মহিদার রহমান,

পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, স্বপ্নসিড়ির সভাপতি নাজমুল হক, চ্যানেল নাইনের কৃষ্ণ মোহন ব্যানার্জী, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন, স্টার নিউজের গাজী ফরহাদ, গ্লোবাল টিভির রাহাত রাজা, আলোর পরশের মফস্বল বার্তা সম্পাদক গাজী হাবিব প্রমুখ।

স্মরণ সভায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবু, উন্নয়ন কর্মী জিএম মনিরুজ্জামান, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস ও দ্য ডেইলি ক্যাম্পাস), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মো. ইলিয়াস হোসেন, ভিবিডি সাতক্ষীরার হিউম্যান রিসোর্স অফিসার তানজীল আলম, সদর উপজেলা কমিটির সভাপতি করিমন নেছা শান্তা, সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের, আমরা বন্ধুর জালাল উদ্দীন, কমিউনিটি গ্রুপের পরিচালক উম্মে ফোয়ারা রানী, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সদস্য তানজির কচি (বাংলানিউজ), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইম টুডে/বাংলাদেশ বুলেটিন), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা ২৪) এবং আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা), আজকালের খবর এর এসএম তৌহিদুজ্জামান, সমকালের কিশোর কুমার, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, হাবিবুল হাসান, মেহেদী হাসান শিমুল, ইকরামুল কবির প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রয়াত জি এম নূর ইসলামের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। #

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাজনীতি ও অপপ্রচারের শিকার সমাজসেবক এবাদুল ইসলাম
পরবর্তী পোস্ট
শিবপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে সাকিব আটক, কঠোর ব্যবস্থা চায় এলাকাবাসী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...

অক্টোবর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting