দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১২
ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ
বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...
সাতক্ষীরা হোমিও কল্যাণ সংস্থা’র সভা অনুষ্ঠিত।
চাম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন
বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল
দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন
রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...
শ্যামনগরে জলাবদ্ধতায় হাজার বিঘা সবব্জি ও ফসলি জমি
রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ঢাকাসারাদেশ

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ১, ২০২৬
আগস্ট ১, ২০২৬ ০ কমেন্ট 11 ভিউস

সাতনদী ডেস্ক : বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক ২৮ জুলাই ২০২৬ তারিখে অধ্যাপক ড. সাদেকা হালিমকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ এবং অধ্যাপক মো. আবদুল মুহিত, অধ্যাপক আবু সারা শামসুর রউফ, অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন, অধ্যাপক ড. রফিক শাহরিয়ার, অধ্যাপক আফরোজা শেলী ও অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একইভাবে, গত ২ জুলাই ২০২৬ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহের চারুকলা বিভাগের
সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করার ঘটনাকেও আমরা উদ্বেগজনক বলে মনে করি। আমরা বিশ্বাস করি, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষকদের শাস্তি প্রদান আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক ন্যায়বিচারের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
গত ২০ মাস ধরে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক প্রতিহিংসা, মতভিন্নতা ও বিভাজনের আবহে শিক্ষক সমাজের বিরুদ্ধে বহিষ্কার, সাময়িক বরখাস্ত, একাডেমিক ও প্রশাসনিক শাস্তি, বয়কট এবং মবের সন্ত্রাস সৃষ্টি করে সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে শতশত শিক্ষকদের শাস্তি প্রদান করা হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক বা শাস্তির প্রস্তাবসংবলিত তালিকা প্রকাশ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য অশনিসংকেত।
বিশ্ববিদ্যালয় কখনো প্রতিহিংসা বা ভিন্নমত দমনের ক্ষেত্র হতে পারে না। এর শক্তি নিহিত মুক্তচিন্তা, বহুত্ববাদ, যুক্তিবাদ, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভিন্নমতকে সহনশীলতার সঙ্গে ধারণ করার সংস্কৃতিতে। ভীতি, অনিরাপত্তা ও শাস্তির সংস্কৃতি কোনোভাবেই জ্ঞানচর্চা, গবেষণা বা মানসম্মত উচ্চশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারে না।
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়, আইন, বিধি ও ন্যায়বিচারের নীতি অনুসরণ করে শিক্ষকদের সাংবিধানিক ও পেশাগত অধিকার, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও একাডেমিক স্বাধীনতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করুন। অসাংবিধানিক সকল সিদ্ধান্ত প্রত্যাহার করুন। দেশের শিক্ষাঙ্গনে ভয়মুক্ত, গণতান্ত্রিক ও জ্ঞানচর্চাবান্ধব পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জোর দাবি জানাই।
একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীর ওপর হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং হামলাকারীকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল ওহাবের অবসর গ্রহণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৩ বিজিবি’র ত্রাণ বিতরণ

জুলাই ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...

জুলাই ২৭, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত

জুলাই ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting