দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১৩
হলুদ সাংবাদিকতা ও চরিত্রহনন নিয়ন্ত্রণে আইন হচ্ছে: সাতক্ষীরায়...
শ্যামনগরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা
আবাদের হাটে আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়ন নাগরিক সমাজের...
ইয়েলো জার্নালিজম ও মানুষের চরিত্রহনন নিয়ন্ত্রণে ব্যবস্থা হচ্ছে-...
দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার
দেবহাটা সদর ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত মডেল...
দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়নকে আধুনিক ও মডেল...
সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে  জখম  
বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি
পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও সড়ক সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় ঝুঁকির মুখে পড়েছে স্থাপনা

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৩০, ২০২৬
জুলাই ৩০, ২০২৬ ০ কমেন্ট 97 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ইতোমধ্যে কয়েকটি বাড়ির প্রাচীর, রান্নাঘর ও গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বাঁশ ও খুঁটি দিয়ে প্রাচীর ঠেকিয়ে রাখা হয়েছে, আবার বাড়ি থেকে বের হতে বাসিন্দাদের ব্যবহার করতে হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো।সাতক্ষীরা পৌরসভার কয়েকটি ওয়ার্ডে একই দশা বিরাজ করছে।
সাতক্ষীরা পৌরসভা সূত্রে জানা যায়, কে.এফ.ডব্লিউ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১৫ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৫১২ টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৮টি সড়ক ও ৪টি ড্রেন নির্মাণের কাজ পায় বনান্তর ট্রেডিং লিমিটেড (জেভি)।২০২৪ সালের ৫ মে প্রতিষ্ঠানটি কার্যাদেশ (ওয়ার্ক পারমিট) পায়। এ প্রকল্পের আওতায় মোট ৬ কিলোমিটার সড়ক ও ১.৮০ কিলোমিটার ড্রেন নির্মাণের কথা রয়েছে।এর মধ্যে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধোপাপুকুরপাড় থেকে মানিক ময়রা মোড় এবং কাটিয়া স্কুল থেকে ঝুটিতলা ঈদগাহ পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণকাজ চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেড় থেকে দুই বছর আগে কাজ শুরু হলেও শুকনো মৌসুমে কাজ না করে বর্ষাকালে খননকাজ শুরু করায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। ড্রেন খননের কারণে অনেক বাড়ির প্রাচীর, রান্নাঘর ও গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁশের তৈরি সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। পানিভর্তি ড্রেনের কারণে শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগে রয়েছেন তারা।

সরকারপাড়ার বাসিন্দা ও ভ্যানচালক জামাত আলী বলেন, বাড়ি থেকে ভ্যান বের করতে পারি না। ভ্যান তুলতে তিন-চারজন মানুষের সাহায্য লাগে। একদিন কাজ করতে না পারলে সংসার চালানোই কঠিন হয়ে যায়।

কাটিয়া সরকারপাড়ার মার্জিয়া বেগম জানান, দুই মাস আগে ড্রেন খননের পরপরই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তারা বাঁশ দিয়ে বাড়ির প্রধান গেট (পাঁচালী গেট) এবং রান্নাঘরের দেয়ালে ঠেকনা দিয়েছিলেন। কিন্তু খননের পর দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এবং বৃষ্টির পানিতে ড্রেন ভরে যাওয়ায় মাটি ধসে পড়ে। এতে বাড়ির প্রাচীর ও রান্নাঘরের দেয়াল ভেঙে পড়ে এবং তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

সাতক্ষীরা পৌরসভার উপ-প্রকৌশলী (সিভিল-১) সাগর দেবনাথ বলেন, বিষয়টি আমাদের জানা রয়েছে। মাসিক সমন্বয় সভায় ঠিকাদারি প্রতিষ্ঠান বনান্তর ট্রেডিং লিমিটেডের সত্ত্বাধিকারী ইকবাল জমাদ্দারকে তলব করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ করতে না পারলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে বনান্তর ট্রেডিং লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার আবিদ জমাদ্দার বলেন, কাজে বিলম্বের পেছনে কয়েকটি কারণ রয়েছে। ড্রেন নির্মাণের সময় পৌরসভার ৮ ইঞ্চি ও ৬ ইঞ্চি পানির পাইপ এবং বিদ্যুতের খুঁটি থাকায় কাজ বাঁধাগ্রস্ত হয়েছে। এছাড়া টানা বৃষ্টির কারণে কয়েকদিন কাজ বন্ধ ছিল। তবে আশা করছি, আগামী এক মাসের মধ্যেই প্রকল্পের সব কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিতর্কিতদের বাদ দিয়ে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনের দাবিতে আলোচনা সভা
পরবর্তী পোস্ট
তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

হলুদ সাংবাদিকতা ও চরিত্রহনন নিয়ন্ত্রণে আইন হচ্ছে: সাতক্ষীরায়...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

আবাদের হাটে আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়ন নাগরিক সমাজের...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

ইয়েলো জার্নালিজম ও মানুষের চরিত্রহনন নিয়ন্ত্রণে ব্যবস্থা হচ্ছে-...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে  জখম  

সেপ্টেম্বর ১৩, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় আইন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা...

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাতক্ষীরায় কুষ্ঠরোগ সচেতনায় কর্মশালা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting