দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৯
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...
সাতক্ষীরায় ব্যবসায়ী আতাহার রহমানের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেজ্ঞ ডিআইজির
পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা
কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন
সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত
নেজারত ডেপুটি কালেক্টরের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের...
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৭, ২০২৬
জুলাই ২৭, ২০২৬ ০ কমেন্ট 3 ভিউস

মেহেদী হাসান: খুলনার বটিয়াঘাটা উপজেলার বহুল আলোচিত রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক মোঃ খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, খুরশীদ আলম, সালাম এবং খায়রুল। আদালতের বেঞ্চ সহকারী মোঃ শাহ আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ সকাল ৮টার দিকে উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজার এলাকায় নিজ দোকানের কাছে অবস্থান করছিলেন রেজাউল শেখ। এ সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা চার দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালায়। প্রথমে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে।

রেজাউলের ছোট ভাই তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় রেজাউলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই নিহতের ছোট ভাই মেঝবাহ উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ঝালবাড়ি এলাকার কলমবক্সের ছেলে আব্দুস সালাম, তার দুই ছেলে খুরশীদ আলম (৩৫) ও খায়রুল শেখ (২৮) এবং একই এলাকার কালা বাবুর ছেলে এরশাদকে আসামি করা হয়।

তদন্তে উঠে আসে, পৈত্রিক সম্পত্তি ও দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোঃ গোলাম রসুল ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত প্রমাণ ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে তিন আসামির সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হন। তাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হয়। তবে অপর আসামি এরশাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার পর নিহতের পরিবার ও স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন পর হলেও তারা ন্যায়বিচার পেয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়

রিলেটেড পোস্ট

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

খুলনার নাগরিক সমাজ-রাজনৈতিক বিভাজন ছাপিয়ে মানববন্ধন

জুলাই ২৫, ২০২৬

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী...

জুলাই ২৪, ২০২৬

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে...

জুলাই ২৪, ২০২৬

মংলা জোনাল কমান্ডার কোস্টগার্ডক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলামের সাথে...

জুলাই ২৩, ২০২৬

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

প্রাণঘাতী হামের মধ্যেই খুলনা বিভাগে ডেঙ্গুর থাবা

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting