দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৮
সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...
তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র
দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...
শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ
সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরার হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ,শাস্তি পেল দুই চিকিৎসক সহ নৈশ প্রহরী 

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৬, ২০২৬
জুলাই ২৬, ২০২৬ ০ কমেন্ট 180 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরকার মো.সাখাওয়াত হোসেন । রোববার(২৬জুলাই) সকাল থেকে তিনি জেলার এ সকল হাসপাতাল গুলো ঘুরে দেখেন ।ওই সময় তিনি দ্বায়িত্ব অবহেলার অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেওয়ার পাশাপাশি এক নৈশ প্রহরীকে বরখাস্ত করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরকার মো.সাখাওয়াত হোসেন সাংবাদিকদের সাথে হাসপাতালের সার্বিক চিত্র তলে ধরে বলেন , গত ১৭ বছরে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে। তাই বর্তমানে দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অপ্রতুল।

তিনি বলেন, সাতক্ষীরার চিকিৎসা সেবার অবস্থা সন্তোষজনক হলেও দায়িত্বে অবহেলার কারণে একজন মেডিকেল কলেজের চিকিৎসক, তালা উপজেলার একজন চিকিৎসক এবং এক নাইট গার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন , দেশের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে সরকার ইতিমধ্য ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে । উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি পর্যায়ক্রমে সেখানে ডায়ালাইসিস সুবিধাও চালু করা হবে।

মন্ত্রী বলেন , দেশের সকল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোকে আরও কার্যকর ও আধুনিক করা হবে। এছাড়া খুব শিগগিরই সারাদেশে স্বাস্থ্য কার্ড (হেলথ কার্ড) বিতরণ কার্যক্রম শুরু হবে, যা প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে।

এর আগে পরিদর্শনকালে হাসপাতালগুলোর সার্বিক চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

এর আগে সকাল ১০টায় প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডা. শাওলি নানজীবা তন্নি নামে এক চিকিৎসকেরর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের নির্দেশনা দেন। একই সঙ্গে হাসপাতালের চুরির ঘটনার দায়ে এক নাইট গার্ড মোস্তাফকে বরখাস্ত করেন।

পরে দুপুর ১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুমসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরে সেখানে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন। পরিদর্শনের সময় এক মাসেরও বেশি সময় ধরে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডা. সোহানা সেলিম নামে এক চিকিৎসককে বরখাস্ত করা হয়।এরপর তিনি সাতক্ষীরা সদর হাসপাতালও পরিদর্শন করেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম,জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা-২আসনের সংসদ প্রার্থী আব্দুর রউফ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ অর্ঘ্যসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষিজমি তলিয়ে, চরম দুর্ভোগে কৃষক ও মুন্ডা সম্প্রদায়
পরবর্তী পোস্ট
তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

রিলেটেড পোস্ট

সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...

সেপ্টেম্বর ৯, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

সেপ্টেম্বর ৯, ২০২৬

মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...

সেপ্টেম্বর ৯, ২০২৬

তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র

সেপ্টেম্বর ৯, ২০২৬

দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সেপ্টেম্বর ৯, ২০২৬

পাটকেলঘাটায় জমির বিরোধে হামলার অভিযোগ

সেপ্টেম্বর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting