
জিয়াউর রহমান : শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিক্স সামগ্রী সহ দুই কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে র্যাব-৬ এর অফিসার অতি: পুলিশ সুপার মোঃ জিয়াদ এর নেতৃত্বে র্যাব সদস্যরা উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে মালামাল সহ নিজ নিজ বাড়ী থেকে দুই কারবারিকে আটক করে।আটককৃতরা হলেন, উপজেলার পানখালী গ্রামের হাকিম গাজীর ছেলে মো. সুমন ও পূর্ব কালিনগর গ্রামে রাশিদুল মোড়লের ছেলে ইসমাইল মোড়ল।এসময় তাদের দেওয়া তথ্য মতে চুনা নদীর চর থেকে বস্তাভর্তি ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট, এ্যাসকোরেল সিরাপ ও কসমেটিক্স সামগ্রী জব্দ করে আভিযানিক দল। জব্দকৃত মালামালের মূল্য ১৫লক্ষ টাকা। মালামাল সহ আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

