দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৫৩
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া ...
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...
সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...
ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...
সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি...
দ্বিতীয়বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিলাল হোসেন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে যাবে জাতি —-এমপি.ইজ্জত উল্লাহ

কর্তৃক Satnadee Satkhira জুলাই ১৯, ২০২৬
জুলাই ১৯, ২০২৬ ০ কমেন্ট 33 ভিউস

কলারোয়া ব্যুরো: প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, জাতি তত এগিয়ে যাবে। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এসব কথা বলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ।
রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এ বক্তব্য দেন অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ, এমপি।
উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, কলারোয়ার উদ্যোগে আয়োজিত এ মাসিক সমন্বয় ও মতবিনিময় সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহা. কামারুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, পৌর আমির সহকারী অধ্যাপক ডা. ইউনুস আলী বাবু, অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু, কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. ফিরোজ আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মো. আরশাদ আলী, প্রধান শিক্ষক মো. হায়দার আলী, প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেনসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ।
সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় প্রধান শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও শিক্ষাবান্ধব করতে পারস্পরিক মতবিনিময় এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
AIUB ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শ্যামনগরের সাইফ
পরবর্তী পোস্ট
কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন এক চেয়ারম্যান পরিবার

রিলেটেড পোস্ট

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি...

জুলাই ২০, ২০২৬

দ্বিতীয়বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিলাল হোসেন

জুলাই ২০, ২০২৬

শ্যামনগরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting