দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২০
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩
শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
শ্যামনগরে সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ফিংড়ীর কাছারিয়া বাড়ীতে সরকারি কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় দুর্ভোগ; জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৯, ২০২৬
জুলাই ৯, ২০২৬ ০ কমেন্ট 215 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নম্বর ফিংড়ী ইউনিয়নের কাছারিয়া বাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার একমাত্র সরকারি পানি নিষ্কাশনের কালভার্ট অবৈধভাবে বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এর ফলে মাদ্রাসার এতিম শিক্ষার্থীসহ আশপাশের প্রায় ৫০টি পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ফিংড়ী কাছারিয়া বাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে সরকারি কালভার্টটি দ্রুত উন্মুক্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসা ও এতিমখানার পাশ দিয়ে প্রবাহিত সরকারি পানি নিষ্কাশনের কালভার্টটি স্থানীয় মানিক সাধু (পিতা-ভোলা সাধু) অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বন্ধ করে রেখেছেন। এতে মাদ্রাসা, এতিমখানা এবং আশপাশের প্রায় ৫০টি পরিবারের একমাত্র পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি বের হতে না পারায় পুরো এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

আবেদনকারীদের ভাষ্য, জলাবদ্ধতার কারণে এতিম শিক্ষার্থীদের আবাসিক কক্ষ পানিতে তলিয়ে যাচ্ছে। এতে কুরআন তিলাওয়াত, নামাজ আদায় এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের থাকার স্থান রক্ষায় মাটি ফেলে পানি ঠেকানোর চেষ্টা করতে হচ্ছে। এমনকি রাতভর মগ দিয়ে পানি সেচে কক্ষগুলো ব্যবহার উপযোগী রাখার চেষ্টা চালাতে হচ্ছে।

এ সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি এস এম মহাসিন আলম, মুহতামিম হাফেজ ফয়জুল্লাহ ফিংড়ি এতিমখানা মাদ্রাসা, সহকারী শিক্ষক হাফেজ মুজাহিদুল ইসলাম ফিংড়ি এতিমখানা মাদ্রাসা, যুবদল নেতা মনজুরুল ইসলাম বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, সরকারি কালভার্ট বন্ধের প্রতিবাদ করায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুর ছবুর (কচি)-কে জমিজমা-সংক্রান্ত সি.আর. ১৬৮৩/২৫ (সাত.) নম্বর মামলায় জড়ানো হয়েছে। আবেদনকারীদের দাবি, প্রভাব খাটিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে থাকায় এতিমখানার শিক্ষার্থীরা অভিভাবকহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অবগত করা হলেও অভিযুক্ত ব্যক্তির প্রভাবের কারণে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করে আবেদনকারীরা সরকারি কালভার্টটি অবিলম্বে উন্মুক্ত করা, ঘটনাটি তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তাদের অভিযোগ অনুযায়ী মামলার বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত মানিক সাধুর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গাবুরার তরুণ উদ্যোক্তা এমদাদুলে সাহস আর ভরসা পাচ্ছেন উপকূলের মৌয়ালরা
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব, আহত কৃষক

রিলেটেড পোস্ট

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩

অক্টোবর ১১, ২০২৬

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা...

অক্টোবর ১০, ২০২৬

জাকারিয়া হত্যা মামলার সকল আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting