দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪৮
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৬, ২০২৬
জুলাই ৬, ২০২৬ ০ কমেন্ট 126 ভিউস

মেহেদী হাসান: খুলনায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৮ শতাংশ পল্লী এলাকায় বসবাস করে। তাই পল্লীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং সমাজের সকল মানুষকে সুস্বাস্থ্য ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন।

তিনি আরও বলেন, সরকার পল্লী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং বৃক্ষরোপণ কার্যক্রমও পল্লীর উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঋণের চেক গ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন, এ অর্থকে কাজে লাগিয়ে ক্ষুদ্র খামার বা ব্যবসা গড়ে তুলে আত্মনির্ভরশীল হতে হবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) খুলনার উপপরিচালক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তব্য দেন বিআরডিবি’র উপপ্রকল্প পরিচালক মো. আবু বিল্লাহ হোসেন।

অনুষ্ঠানে সুফলভোগী সুশীল কুমার পাল ও সমাজকর্মী মো. হুমায়ুন কবীর তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, বিআরডিবির সহায়তায় তারা স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা, পুরস্কার ও ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়। এ সময় তিনজন সুফলভোগীর মাঝে মোট ৩ লাখ ২৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

সার্বিকভাবে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি গ্রামীণ উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের

অক্টোবর ৩, ২০২৬

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting