
ইকবাল হোসেন: সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্যের বরাদ্দে শিবপুর ইউনিয়নের খানপুর পশ্চিমপাড়ায় একটি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মুস্তাফিজুর রহমানের বাড়ির সামনের সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আসন্ন ৫ নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন।
উদ্বোধনকালে মাওলানা শাহাদাত হোসাইন বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। একটি ভালো সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে। তিনি সংশ্লিষ্টদের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল গাফফার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

