আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ

এস কে সিরাজ: মাদক নয়, খেলাধুলা চাই—সুস্থ সমাজ গড়তে সবাই এগিয়ে আসি” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে একদল যুবকদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকাল ৪ ঘটিকায় শ্যামনগর মহসিন কলেজের পূর্ব পাশে হায়বাতপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির উদ্যোগে একঝাঁক ফুটবলপ্রেমী যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে ক্রীড়ামুখী জীবনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস.কে. সিরাজ, সেক্রেটারি জি.এম. ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি.এম. রাজু আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

 

spot_img

More from this stream

Recomended