দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৪:২৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে ব্রাজিল

কর্তৃক Satnadee Satkhira জুন ২৭, ২০২৬
জুন ২৭, ২০২৬ ০ কমেন্ট 87 ভিউস

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার এবং জাপানের সাবেক প্রধান কোচ জিকো মনে করেন, বর্তমান জাপান জাতীয় দল এখন বিশ্বের যেকোনো শক্তিশালী দলের সঙ্গে সমানতালে লড়াই করার মতো সক্ষম। তার মতে নকআউটে আসন্ন ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে ব্রাজিল। তিনি বলেছেন, ‘জাপান এখন সত্যিকারের ফুটবল খেলে।’

জাপানি ফুটবলের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত জিকো স্বীকার করেন, এই ম্যাচটি তার জন্য আবেগের। তবে নিজের সমর্থনের ব্যাপারে তিনি পরিষ্কার। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ‘আমি অবশ্যই ব্রাজিলকে সমর্থন করবো। কারণ আমি একজন ব্রাজিলিয়ান। তবে যদি জাপান জেতে, তাতেও আমার আপত্তি নেই। আমি শুধু জানি, এটি দারুণ একটি ম্যাচ হবে, কারণ জাপান এখন সত্যিকারের ফুটবল খেলে।’

নকআউটে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এটি হবে বিশ্বকাপে ব্রাজিল ও জাপানের মাত্র দ্বিতীয় ম্যাচ। প্রথম দেখা হয়েছিল ২০০৬ জার্মানি বিশ্বকাপে। যেখানে গ্রুপ পর্বে ব্রাজিল ৪-১ ব্যবধানে জয় পায়। সেবার জাপানের কোচ ছিলেন জিকো নিজেই।

সেই ম্যাচের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘অবশ্যই সেটা খুব আবেগের ছিল। ম্যাচের আগে আমি খেলোয়াড়দের বলেছিলাম, স্কুলজীবন থেকে যেমন শিখেছি, তেমনভাবেই আমি ব্রাজিলের জাতীয় সঙ্গীত গাইবো। কিন্তু খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমি পুরোপুরি জাপানের পক্ষেই ছিলাম।’

জিকোর মতে, গত দুই দশকে জাপানি ফুটবলের উন্নতি অসাধারণ। ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে প্রতিটি আসরেই জায়গা করে নিয়েছে তারা। এটি প্রমাণ করে যে, জাপান এখন বিশ্ব ফুটবলের অন্যতম শক্তি, ‘এখন জাপান অনেক বেশি প্রতিযোগিতামূলক দল। তাদের খেলোয়াড়রা ইউরোপে খেলছে, যেমন আগে ব্রাজিল ও দক্ষিণ আমেরিকার খেলোয়াড়রা যেত। বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জনের মধ্যে ২৩ জনই ইউরোপে খেলছে—বুন্দেসলিগা, সিরি আ ও প্রিমিয়ার লিগের মতো শীর্ষ লিগে।’

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে
পরবর্তী পোস্ট
ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting