আবু রায়হন:শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ১০৯ নংম্বর দক্ষিন খুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শুক্রবার (২৬ জুন) সাপ্তাহিক ছুটির দিন দুপুরেও জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ছুটির দিনে জাতীয় পতাকা উত্তোলনের কোনো বাধ্যবাধকতা না থাকলেও বিদ্যালয়টিতে পতাকা উত্তোলন করা হয়েছে।এ ঘটনাকে ঘিরে এলাকায় মানুষের মাঝে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছুটির দিনে বিদ্যালয় বন্ধ থাকলেও দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখা যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিষয়টি আমি শুনেছি আমাদের স্কুলে ভবন সংস্করণের কাজ চলমান কয়েকটি শ্রেনীকক্ষ খোলা ছিলো কে বা কারা স্কুলের মান ক্ষুন্ন করার জন্য কাজটি করেছে আমি জানি না।আমি বিষয়টি শোনা মাত্র পতাকাটি নামিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি।
স্কুলের সভাপতি পদপ্রার্থী প্রদীপ গাইন খোকন বলেন,আমি বিষয়টি শুনেছি হয়তো অনাকাঙ্ক্ষিত কারনে এমনটি হতে পারে তবে আমি স্যারদের সাথে কথা বলে সঠিক কারনটি জানাতে পারব।
এলাকাবাসীর অভিযোগ স্কুলে শিক্ষকরা নিয়মিত আসে না এবং সময়মতো জাতীয় পতাকা উত্তলন করা হয় না আমরা চাই উর্ধতন কর্মকর্তারা যেন বিষয়টি আমলে নিয়ে সঠিক ব্যবস্থা গ্রহন করে।

Leave a Reply
You must be logged in to post a comment.