পাটকেলঘাটা প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দায়পাড়া এলাকার সরকার ঘোষিত নিশিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নাহিদ হাসানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৩ জুন তার ফেসবুক আইডিতে এই কটূক্তিমূলক পোস্ট দেন তিনি। একই সাথে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকারও অভিযোগ তুলেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদ হাসানের মূল বাড়ি আঠারোমাইল এলাকায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার দায়পাড়ায় থাকতেন । সেখানে থেকেই তিনি তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদি এবং সহ-সভাপতি ফরিদ হাসান জুয়েলের সাথে সার্বক্ষণিক মিছিল-মিটিংয়ে অংশ নিতেন । এ কারণে তাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। এরপর তৎকালীন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পরবর্তীতে সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এবং স্থানীয় এলাকায় দলীয় কার্যক্রম পরিচালনা করতেন।
স্থানীয় বি এনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে তিনি স্থান পরিবর্তন করে ঢাকা থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আপত্তিকর মন্তব্য ও বিভ্রান্তি ছড়ানোর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা অবিলম্বে এই ছাত্রলীগ ক্যাডারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এঘ টনার বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাহিদ হাসানের সাথে একাধিক বার যোগযোগের চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেন নি ।

Leave a Reply
You must be logged in to post a comment.