বল্লীতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ইকবাল হোসেন : সাতক্ষীরার বল্লী ইউনিয়নে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অর্ধ লক্ষ টাকার আকর্ষণীয় ফুটবল ম্যাচ। শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টায় বল্লী ইউনিয়নের মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে সিঙ্গার বেকো বাংলাদেশ লিমিটেডের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
ম্যাচে মুখোমুখি হয় ছাতিয়ান তলা স্পোর্টিং ক্লাব ও শিবনগর ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণ করা হয় ট্রাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ৩–০ গোলে জয় তুলে নেয় ছাতিয়ান তলা স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিঙ্গার বেকো বাংলাদেশ লিমিটেডের এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ম্যানেজার সোহানুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মেহেদী হাসান এবং খুলনা জেলা ম্যানেজার ইফতেখার খান।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাই ভাই মোটরের স্বত্বাধিকারী আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ। খেলাটি উপভোগ করতে মাঠজুড়ে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক। খেলা পরিচালনা করেন আকাশ বিশ্বাস, হাবিবুর রহমান ও নজরুল ইসলাম।

ধারাভাষ্য প্রদান করেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক নাফিজ এবং জি এম সিরাজুল ইসলাম।

 

Comments

Leave a Reply