দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নোয়াখালী

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

কর্তৃক Satnadee Satkhira জুন ২৪, ২০২৬
জুন ২৪, ২০২৬ ০ কমেন্ট 70 ভিউস

নোয়াখালী প্রতিবেদক: বাঙালির ঐতিহ্যবাহী ফলকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ফল উৎসব-২০২৬’।মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়া ও দপ্তর সম্পাদক নাসিম শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মনির হোসেন এবং নোবিপ্রবির ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ড. আব্দুল কাইয়ুম মাসুদ।

এছাড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইউসুফ আলী, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্লাহ, জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনসহ প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী করতে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বিকল্প নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাইকে একসঙ্গে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, সাংবাদিক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব একসঙ্গে কাজ করলে নোয়াখালীর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে বক্তারা বাঙালির ঐতিহ্যবাহী ফল উৎসব আয়োজনের জন্য নোয়াখালী সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানান এবং সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতি রক্ষায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, উপদেষ্টা এবং জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উৎসবে দেশীয় ও মৌসুমি প্রায় ২০ ধরনের ফলের সমাহারে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হয়, যা অতিথিদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের বিভিন্ন রকমের রসালো ও সুস্বাদু ফল পরিবেশন করা হয়।

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও
পরবর্তী পোস্ট
দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালার সমাপনী

রিলেটেড পোস্ট

জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা

আগস্ট ৪, ২০২৬

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

জুলাই ২৯, ২০২৬

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

জুলাই ২৮, ২০২৬

মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

জুলাই ২৫, ২০২৬

ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও

জুলাই ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু

জুলাই ২১, ২০২৬

শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া ...

জুলাই ২০, ২০২৬

 বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায়...

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting