দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৪
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ...
সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...
তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র
দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...
শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ
সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কৃষি সংবাদনির্বাচিত খবরবাণিজ্যলিড নিউজসাতক্ষীরা জেলা

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা চালিয়ে যাচ্ছে সৈয়দ নুর ও মো: হাসেম

কর্তৃক Satnadee Satkhira জুন ৯, ২০২৬
জুন ৯, ২০২৬ ০ কমেন্ট 208 ভিউস
  •  গতকাল সোমবার ট্রাক ভর্তি ৬শ নপলি ঢুকেছে ন্যাশনাল হ্যাচারিতে

ফেরদৌস আহমেদ : সোমবার ভোর সকালে পাইকগাছার ন্যাশনাল হ্যাচারিতে ট্রাকভর্তি ৭শ বক্স ভেনামী চিংড়ির পিএল ঢোকানো হয়েছে । মৎস্য বিভাগের সাথে যোগসাযোশে করে একটি চক্র অবৈধভাবে ভোনামী চিংড়ি পোনার ব্যাবসা চালিয়ে যাচ্ছে । ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে ভোনামী চিংড়ি পোনা উৎপাদনের অনুমতি পাওয়া ৬ টি হ্যাচারি ।

অনুসন্ধানে জানা যায়, কক্সবাজারের তিনটি বাগদা পোনা উৎপাদনের হ্যাচারি ভাড়া নিয়ে ভেনামী চিংড়িপোনা উৎপাদন করে চোরাইভাবে বাজারজাত করা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে ভেনামী উৎপাদনের লাইসেন্স প্রাপ্ত হ্যাচারির মালিকরা। সোমবার মৎস্য বিভাগের কর্মকর্তারা পাইকগাছার ন্যাশনাল হ্যাচারী পয়েন্টে অবৈধ ভেনামী চিংড়ীপোনা উদ্ধারে অভিযান চালিয়েছে। ঠিকতার পরদিন গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় ট্রাক ভর্তি ৭শ বক্স ভেনামী চিংড়ির পিএল ন্যাশনাল হ্যাচারিতে ঢোকানো হয়েছে । উপর মহলের নির্দেশে সোমবার ন্যাশনাল হ্যাচারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।

মোবাইল কোট পরিচালনার পূর্বেই ভোর সকালে ৬শ বক্স ভেনামী চিংড়ি পিএল শ্যামনগরের বংশিপুর সহ কালিগজ্ঞ ও দেবহাটা উপজেলার চিংড়ি পোনা ব্যাবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হয় । প্রশ্ন উঠেছে অভিযান পরিচালনার পূর্বেই খবর জেনে যায় ন্যাশনাল হ্যাচারির মালিক শাহিন । আবার পরের দিন অর্থাৎ মঙ্গলবার নতুন করে ৭শ বক্স ভেনামীর পিএল ঢোকানোর ঘটনা প্রমান করে মৎস্য বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করেই মেরিগোল্ড ও রাইসা হ্যাচারী ভাড়া নিয়ে চোরাই ভাবে ভেনামী চিংড়ি পোনা উৎপাদন করছে সৈয়দ নুর ও মো: হাসেম। নিরিবিলি ফিসারিজ ও মেরিগোল্ড এর বক্সে পিএল আনা হয়েছে।

অনুসন্ধানে আরো জানা যায়, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে হারিনা চিংড়ির মত দেখতে ভেনামী চিংড়ি চাষ কৃষকদের আকৃষ্ট করেছে যা অর্থনৈতিকভাবে লাভজনকও বটে। ফলে বাগদা পোনার পাশাপাশি ভেনামী চিংড়ি পোনার চাহিদা বেড়েছে। লাইসেন্স প্রাপ্ত হয়ে কক্সবাজারের নিরিবিলি হ্যাচারী একমাত্র ভেনামী চিংড়ি পোনা উৎপাদন করছে । সরকারি ভাবে ৬টি হ্যাচারি ভেনামি চিংড়ি পোনা উৎপাদনের অনুমতি পেয়েছে।

সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্তের মধ্যে শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা সীমান্ত পেরিয়ে ওপার থেকে দেদারছে ভেনামী চিংড়ির ও বাগদা চিংড়ির নপলি দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এ সব নপলি সাতক্ষীরায় ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা কিছু হ্যাচারিতে প্রবেশ করছে। পাশাপাশি কক্সবাজারের বাগদা চিংড়ি উৎপাদনের হ্যাচারী মেরীগোল্ড ও রাইসা ভাড়া নিয়ে ঢাকাস্থ একজন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা বিপুল পরিমাণ ভেনামী চিংড়িপোনা উৎপাদন করছেন। উৎপাদিত এই চিংড়ি পোনা মানসম্পন্ন নয়। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। এই চিংড়িপোনা পাইকগাছার ন্যাশনাল হ্যাচারিতে এনে শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় চিংড়ি পোনা ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে দেয়া হচ্ছে। সাতক্ষীরার কিছু কিছু নার্সিং পয়েন্টেও ভেনামীর পোনা সংগ্রহ করে বাজারজাত করা হচ্ছে।

অনুসন্ধানে জানাযায়, মেরিগোল্ড ও রাইসা হ্যাচারি ˆছয়দ নুর ও মোঃ হাসেম ভাড়া নিয়ে ভেনামী চিংডি় পোনা উৎপাদন করে আসছে ২০২৫ সাল থেকে। অভিযোগ আছে যে, মৎস্য অধিদপ্তর বারবার অভিযান পরিচালনা করার পরেও কোন অদৃশ্য শক্তির কারণে তাদের এই অবৈধ ব্যবসা বন্ধ হচ্ছে না । আরো অভিযোগ আছে যে, কক্সবাজারস্থ হ্যাচারি থেকে অবৈধ ভেনামি চিংডি় ব্রুড থেকে নফলি সংগ্রহ করে আসছে। দুটি হ্যাচারির এই অপকর্মের জন্য মৎস্য অধিদপ্তরের কালো তালিকাভুক্ত আছে। প্রান্তিক চাষীদের ক্ষতিগ্রস্ত করা হ্যাচারি গুলো কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করার জান্য দাবি জানিছে চাষিরা।

গতকাল সোমবার খুলনা জেলার পাইকগাছার ন্যাশনাল হ্যাচারী থেকে ৭শ বক্স সাদা পলিতে ভেনামী চিংড়ি পোনা শ্যামনগরের বংশীপুরে চিংড়ি পোনা ব্যবসায়ীদের নিকট প্রেরণ করা হয়েছে ভোর সকালে। এ ভাবে কিছু অসাধু ব্যবসায়ীরা চোরাইভাবে ভেনামী চিংড়ি পোনা উৎপাদন করে বাজারে ছাড়ছে চোরাই ভাবে। এতে করে ভেনামী উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ব্যবসায়ীক ভাবে মার খাচ্ছে| এ ব্যাপারে সাতনদীর অনুসন্ধানে জানা গেছে গত বছর অবৈধভাবে উৎপাদন করা ভেনামী চিংড়ি পোনা সাতক্ষীরা বাজারে প্রকাশ্যে বিক্রি শুরু হয়| বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে এই ব্যবসায়ীরা রাতারাতি সাতক্ষীরা থেকে পালিয়ে যায়।

অবৈধ ভেনামী পোনা বাজারজাত করা পাইকগাছার ন্যাশনাল চিংড়ি হ্যাচারির মালিক শাহিনের কাছে জানতে চাইলে তিনি ভেনামী চিংড়িপোনা বাজারজাত করার অভিযোগ অস্বীকার করেন। তবে সোমবার মৎস্য বিভাগের কর্মকর্তারা অবৈধ ভেনামী চিংড়ি পোনার খোঁজে তার হ্যাচারিতে অভিযান চালিয়েছে বলে স্বীকার করেন। এ ব্যাপারে মেরিগোল্ড হ্যাচারির ম্যানেজার সানাউল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই।

অপরদিকে ভেনামী চিংড়ি পোনা উৎপাদনকারী নিরিবিলি হ্যাচারির জেনারেল ম্যানেজার সুজন অভিযোগ করে বলেন,নিরিবিলি হ্যাচারি সহ প্রায়৬ টি হ্যাচারি ভেনামি চিংড়ি পোনা উৎপাদনের অনুমতি পায়। নিরিবিলি হ্যাচারি ভেনামি পোনা উৎপাদনে যায় ২০২৪ সাল থেকে। চাষের সীমাবদ্ধতা থাকায় অনুমোদিত অন্যান্য হ্যাচারি গুলো এখনো পর্যন্ত উৎপাদনে যায়নি। এক্ষেত্রে নিরিবিলি হ্যাচারি উৎপাদন গিয়েও অবৈধ পোনার কারণে বন্ধ হয়ে যাওয়ার পথে । এই অবস্থায়মৎস্য অধিদপ্তর অবৈধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন বন্ধ না করলে আর কোন ˆবধ হ্যাচারি উৎপাদন আসবে কিনা সন্দেহ আছে।

মঙ্গলবার ট্রাক ভর্তি নপলি পাইকগাছার ন্যাশনাল হ্যাচারিতে প্রবেশের বিষয়ে পাইকগাছা উপজেলা মৎস্য কর্মকর্তা সাতনদীকে জানান, গতকাল উপজেলা নির্বাহী কর্মকতাকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । আজকের নপলি প্রবেশের খবর পেলেও মোটাইল কোর্ট পরিচালনা করা সম্ভব নয় । তিনি যোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকতার ব্যাস্থতা এবং আমার দপ্তরের অনান্য কাজের চাপের কারণে আজ মোইল কোর্ট সম্ভব নয় ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র সাংবাদিকের ওপর হামলা।
পরবর্তী পোস্ট
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস. এম. সাহেব আলী।

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...

সেপ্টেম্বর ৯, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

সেপ্টেম্বর ৯, ২০২৬

মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...

সেপ্টেম্বর ৯, ২০২৬

তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র

সেপ্টেম্বর ৯, ২০২৬

দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সেপ্টেম্বর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting