
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব-এর সঙ্গে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়| এ সময় প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষক নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, পিটিআই সুপার মোঃ গোলাম মোস্তফা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, শিক্ষক নেতা মোঃ কামরুজ্জামান ও পঙ্কজ বর্মন সহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকবৃন্দ| এ সময় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়| উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা কামনা করেন| নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

