দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৬
সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি
দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য...
পাটকেলঘাটায়  লোকনাথ নাসিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর...
বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমির...
কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন
রাজারবাগানে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা...
মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

ছয় দফা দাবিতে খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

কর্তৃক Satnadee Satkhira জুন ৭, ২০২৬
জুন ৭, ২০২৬ ০ কমেন্ট 4 ভিউস

মেহেদী হাসান, খুলনা :স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি নোটিশের প্রতিবাদে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন। রোববার (৭ জুন) সকাল থেকে ৬ দফা দাবিতে এ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণাও দেন তারা।

খুমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক। তারা হাসপাতাল প্রাঙ্গণে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধন করেন এবং দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

ইন্টার্ন চিকিৎসকদের ঘোষিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে- এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)-এর ভর্তি পরীক্ষার ফি ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে নির্ধারণ, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনিদের ৯ম গ্রেডে অন্তর্ভুক্ত করা।

এছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবিও তুলে ধরা হয়।

মানববন্ধনে উপস্থিত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আল আমিন ও সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত বলেন, চিকিৎসক সমাজের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
ধ্বংসাত্মক কার্যকলাপে ঝুঁকিতে স্লুইজ গেট বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

রিলেটেড পোস্ট

খুলনায় বর্জ্য রিসাইক্লিং প্লান্ট দ্রুত চালুর আশা:—- কেসিসি...

জুন ৬, ২০২৬

কেএমপির অভিযানে ৫৯ গ্রেফতার

জুন ৫, ২০২৬

খুলনার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল...

জুন ৫, ২০২৬

কাঠফাটা গরমের পর খুলনায় রাতের বৃষ্টি, স্বস্তির নিঃশ্বাস...

জুন ৪, ২০২৬

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের কদর, আগ্রহ নেই নতুন...

জুন ৪, ২০২৬

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের কদর, আগ্রহ নেই নতুন...

জুন ৪, ২০২৬

পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...

মে ১৯, ২০২৬

পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...

মে ১৯, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting