দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:০৯
শ্যামনগরে নৌকাভর্তি মাদকসহ আটক ২
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে...
সাতক্ষীরায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ...
কালিগঞ্জে খাল ব্যবস্থাপনা ধ্বংস, অচল পানি নিষ্কাশন ব্যবস্থা
কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে...
কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার...
ফেয়ার মিশনের নতুন সদস্যদের ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষন প্রদান
এম.পি গাজী নজরুল বহিস্কার ,শূন্য আসনে নির্বাচন
ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান...
কালিগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১ ব্যক্তিকে ৬...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কৃষি সংবাদখুলনা

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের কদর, আগ্রহ নেই নতুন প্রজন্মের

কর্তৃক Satnadee Satkhira জুন ৪, ২০২৬
জুন ৪, ২০২৬ ০ কমেন্ট 71 ভিউস

মেহেদী হাসান: খুলনাঞ্চলের বিভিন্ন গ্রামাঞ্চলে এখনও দেখা যায় সারি সারি দেশি খেজুরগাছ। রাস্তার পাশে, বাড়ির আঙিনায় কিংবা পতিত জমিতে দাঁড়িয়ে থাকা এসব গাছে মৌসুম এলেই থোকায় থোকায় ধরে খেজুর। কিন্তু একসময় মানুষের প্রিয় এই দেশি ফল এখন আর আগের মতো কদর পাচ্ছে না। ফলে অধিকাংশ খেজুর গাছেই পেকে নষ্ট হচ্ছে। কোথাও মাটিতে ঝরে পড়ে থাকছে, আবার কোথাও পাখিরাই খেয়ে শেষ করছে ফলগুলো।

এলাকাবাসীর ভাষ্য, সময়ের পরিবর্তনের সঙ্গে বদলে গেছে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাস। একসময় গ্রামের মানুষ যেসব দেশি ফলের জন্য অপেক্ষা করতেন, এখন সেসব ফলের জায়গা দখল করেছে বিদেশি ফল ও বাজারকেন্দ্রিক খাদ্যসংস্কৃতি। আর সেই পরিবর্তনের প্রভাব পড়েছে দেশি খেজুরের ওপরও।

খুলনার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অসংখ্য খেজুরগাছে ঝুলছে পাকা ফল। কিন্তু সেগুলো সংগ্রহ করতে খুব কম মানুষকেই দেখা যায়। অথচ কয়েক বছর আগেও এই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।

স্থানীয়রা জানান, দেশি খেজুর একসময় গ্রামবাংলার মানুষের কাছে ছিল অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি মৌসুমি ফল। বাজারে বিক্রির জন্য নয়, বরং পারিবারিক ও সামাজিক আনন্দের অংশ হিসেবেই এই ফল খাওয়া হতো। শিশু-কিশোররা দল বেঁধে গাছে উঠতো, কেউ লাঠি দিয়ে খেজুর পাড়তো, আবার কেউ লবণ মিশিয়ে কয়েকদিন রেখে পাকিয়ে খেতো।

নগরীর রায়েরমহল এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ আনাস বলেন, আগে খেজুর পাকলে পাড়ার ছেলেপেলেরা গাছের নিচে ভিড় করতো। সবাই মিলে খেতাম। এখন আর কেউ আগ্রহ দেখায় না।

মোতাহার হোসেন জানান,এই খেজুরের স্বাদ ছিল একদম আলাদা। এখনকার ছেলেমেয়েরা অনেকেই এই ফল চিনেই না। তারা বাজারের ফলেই অভ্যস্ত হয়ে গেছে।

বর্তমানে খুলনাঞ্চলের বিভিন্ন এলাকায় খেজুরগাছগুলোতে প্রচুর ফল ধরলেও সেগুলোর বড় অংশই অবহেলায় নষ্ট হচ্ছে। কোথাও গাছের নিচে পড়ে পচে যাচ্ছে, কোথাও পাখির খাদ্যে পরিণত হচ্ছে।

স্থানীয়দের মতে, আগের মতো মানুষ এখন আর গাছ থেকে ফল সংগ্রহ করতে চায় না। কারণ অনেকেই এসব দেশি ফলকে ‘গ্রামীণ’ বা ‘অপ্রচলিত’ হিসেবে দেখছেন। পাশাপাশি বাজারে সহজলভ্য বিদেশি ফলের কারণে দেশি ফলের প্রতি আগ্রহ কমেছে। যে ফল কোনো ধরনের রাসায়নিক বা কীটনাশক ছাড়াই প্রাকৃতিকভাবে জন্মায়, সেটিই এখন সবচেয়ে বেশি অবহেলিত।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, দেশি খেজুরগাছের বড় সুবিধা হলো এতে আলাদা কোনো পরিচর্যা লাগে না। বছরের পর বছর স্বাভাবিকভাবেই গাছে ফল ধরে। কীটনাশক প্রয়োগের প্রয়োজন হয় না বললেই চলে।সঠিক পরিকল্পনা ও বাজারজাতের উদ্যোগ নেওয়া গেলে দেশি খেজুর আবারও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে। স্থানীয়ভাবে খেজুর সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ বা বাজারজাতের উদ্যোগ নিলে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

দেশি খেজুরের এই অবহেলা শুধু একটি ফলের জনপ্রিয়তা কমে যাওয়ার ঘটনা নয় এটি গ্রামবাংলার ঐতিহ্য ও জীবনধারার পরিবর্তনেরও প্রতিচ্ছবি। একসময় যে ফলকে ঘিরে তৈরি হতো মৌসুমি আনন্দ, এখন সেটিই নীরবে ঝরে পড়ছে মাটিতে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির চাপড়ায় চলাচলের পথে বাঁধা দেওয়ার অভিযোগ
পরবর্তী পোস্ট
গণভোট বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

প্রাণঘাতী হামের মধ্যেই খুলনা বিভাগে ডেঙ্গুর থাবা

জুলাই ২০, ২০২৬

পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দের পর...

জুলাই ১৯, ২০২৬

পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...

জুলাই ৭, ২০২৬

শতবর্ষী বিদ্যালয়ে ঝুঁকির মধ্যে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ৬, ২০২৬

খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

জুলাই ৬, ২০২৬

ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম

জুলাই ৫, ২০২৬

ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে

জুলাই ৪, ২০২৬

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১

জুলাই ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting