দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০০
মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির...
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জেলেদের নিকট থেকে বনকর্মকর্তাদের গণচাঁদাবাজি
শ্যামনগরে অতিরিক্ত মদ্যপানে স্কুলছাত্রের মৃত্যু
সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ...
দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল
খুলনায় মেস থেকে জামায়াত নেতার ছেলে তরুণীসহ আটক
পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলার ঘটনায় তিন আসামী শ্রীঘরে
সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন
সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্য: হুমকিতে পরিবেশ ও...
আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

গণভোট বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

কর্তৃক Satnadee Satkhira জুন ৪, ২০২৬
জুন ৪, ২০২৬ ০ কমেন্ট 161 ভিউস

ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে আগামী ২০ জুন খুলনায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টে অবস্থিত শহর জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি খোরশেদ আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে আগামী ২০ জুন খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” সভায় সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন এবং সমাবেশ সফল করতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়। এ সময় শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ২০ জুনের বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

—

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের কদর, আগ্রহ নেই নতুন প্রজন্মের
পরবর্তী পোস্ট
জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির...

অক্টোবর ২৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ...

অক্টোবর ২৭, ২০২৬

দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল

অক্টোবর ২৬, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

অক্টোবর ২৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...

অক্টোবর ২৩, ২০২৬

২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...

অক্টোবর ২৩, ২০২৬

দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...

অক্টোবর ২২, ২০২৬

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...

অক্টোবর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting