
নিজস্ব প্রতিবেদক : শ্রেণিকক্ষে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এনে মব সন্ত্রাস ছড়িয়ে এক শিক্ষককে আটক করে পুলিশে সেপার্দ করেছে স্থানীয় জনতা । আজ মঙ্গলবার( ১৯ মে) দুপুরে সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক হওয়া শিক্ষকের নাম গৌরাঙ্গ সরকার। তিনি ওই বিদ্যালয়ের গনিত বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
এদিকে শিক্ষকের আটকের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে একদল জনতা তার দিকে তেড়ে যাচ্ছে তখন আতঙ্কগ্রস্ত ওই শিক্ষক উপায় না পেয়ে প্রানভয়ে কান মলা দিয়ে প্রকাশে ক্ষমা চাইছেন। ওই সময় উত্তেজিত জনতা নারায়ে তাকবির আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে তাকে পুলিশে সেপার্দ করে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও দেখে ভারতের প্রখ্যাত লেখিকা তসলিম নাসরিন সমালোচনা করতে ছাড়েনি। তিনি লেখেন বাংলাদেশে ধর্মের দোহাই দিয়ে চলছে সংখ্যালঘুদের নির্যাতন।
অফিসকক্ষে কক্ষে শিক্ষকের হাতকড়া পড়ানোর দৃশ্য দেখে সীমান্ত সম্রাট জামালউদ্দীন তার ফেসবুকে লিখেছেন ‘ধর্ম নয় সবার আগে মানবতা’।
স্থানীয় এক সুত্র বলছে, ওই শিক্ষককে ধর্ম অনুভুতি আঘাত এনে স্কুল থেকে পরিকল্পিত ভাবে বিতাড়িত করার চেষ্টা চলছে। তাদের দাবী ঘটনার দিন তিনি সম্প্রতিক ভারতের রাজনৈতিক ইসু নিয়ে শ্রেনী কক্ষে আলোচনা করেন। সেখানে ধর্ম নিয়ে কোন কটুক্তি করেননি। হিন্দু শিক্ষক হওয়ায় বরং তাকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ এনে ফাঁসানো হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের দাবী তিনি নবম শ্রেনীর একটি ক্লাসের ভারতের শুভেন্দু অধিকারী সহ নানা ইসু নিয়ে কথা বলছিলেন। ওই সময় মুখ ফসকে কিছু কথা বলে ফেলেছেন তিনি। পরে ভুল বুঝতে পেরে কান ধরে ক্ষমাও চেয়েছেন ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন , শিক্ষক গৌরাঙ্গ সরকার বর্তমানে থানা হেপাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদের তিনি ঘটনার বিষয়ে ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন। এই ঘটনায় মামলা প্রক্রিধীন রয়েছে ।

