
আকাশ হোসেন: আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প এর সমাপনী কার্যক্রম অনুষ্ঠিত। লিলেয়ানা ফন্ডস, নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর আয়োজনে উপজেলার শ্রীউলা, কুল্যা, বড়দল ইউনিয়নের ক্যাম্প শেষে। সোমবার সকাল ১০টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবন্ধী শিশু ও যুবদের পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের সমাপনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের কার্যক্রম তদারকী করেন এস এম হোসেনুজ্জামান, চেয়ারম্যান, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ। প্রকল্পের সিবিআর অফিসার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, সাংবাদিক মোঃ আলাউদ্দীন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ প্রকল্পের সিবিআর অফিসার করবী স্বর্ণকারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্ক্রিনিং ক্যাম্পে আগত প্রতিবন্ধী শিশু যুব ও তাদের অভিভাবকবৃন্দ এবং ক্যাম্প পরিচালনা করেন মোঃ শামীম রহমান, সিনিয়র অকুপিশনাল থেরাপিষ্ট, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, দিনাজপুর।গত ১১ মে রোজ সোমবার হতে শ্রীউলা ইউনিয়ন পরিষদে শুরু হওয়া ক্যাম্পের সমাপনী দিনসহ সর্বমোট ৭টি কাম্পের কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
উক্ত কর্মসুচীর অংশ হিসাবে ৩৬৪ জন প্রতিবন্ধী শিশু ও যুবর স্ক্রিনিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। উক্ত পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও যুবদের সহায়ক উপকরণ এর নির্ধারন ও পরিমাপ গ্রহন, বিভিন্ন প্রকার থেরাপি, উন্নত চিকিৎসা ও সমাজে অন্তর্ভুক্তির লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হয়েছে। তাছাড়া প্রতিবন্ধী শিশু ও যুবদের শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়ন করে উপযুক্ত পুনর্বাসন ও চিকিৎসা প্রদান করা ও বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করা হয়েছে।

