দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২৮
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ সাময়িক বন্ধ

কর্তৃক Satnadee Satkhira মে ৯, ২০২৬
মে ৯, ২০২৬ ০ কমেন্ট 104 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে পাউবোর বাঁধ রক্ষার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
১৬ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী পুনঃ খনন করা হয়। নদীর স্রোতের তোড়ে বাজার সংলগ্ন বাঁধে ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গন এতটা ব্যাপক হতে শুরু করেছে যে, বাজারের অসংখ্য দোকান, ঘরবাড়ি, অফিস, বিল্ডিং হুমকীর মুখে পড়েছে। এলাকার বৃহত্তম ও গুরুত্ববহ গোয়ালডাঙ্গা বাজার নিত্যপণ্যসহ সকল প্রকার প্রয়োজনীয় মালামালের দোকান রয়েছে বাজারটিতে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বাজারের দোকানপাট খোলা থাকে এবং স্থানীয় ও বহিরাগত ক্রেতা সাধারণ তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকেন। বাজারের গুরুত্ব ও নদী ভাঙ্গনের তীব্রতা উপলব্ধি করে পানি উন্নয়ন বোর্ড বাজার ও এলাকা রক্ষা কল্পে বাধের কাজে হাত দেন। ঠিকাদারী প্রতিষ্ঠান খুলনার আমিন এন্ড কোং বাঁধের কাজ করছে। পাইলিং করে পাইলিং এর ভেতরে বালি ভর্তি জিও বস্তা ডাম্পিং করার কথা থাকলেও কিছু পাইলিং এর কাজ করার পরে পাইলিং ছাড়াই জিও বস্তা ডাম্পিং করা হচ্ছে।
পাইলিং ছাড়া প্রায় ১০০-১৫০ ফুট এলাকায় ইতিমধ্যে জিও বস্তা ফেলানো হয়েছে। স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ী শরিফুজ্জামান মুকুল শিকারী, রাজনীতিবীদ ও ব্যবসায়ী বকুল শিকারী, সাংবাদিক ও ব্যবসায়ী শরিফুল ইসলাম শরীফসহ আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম ঘটনাস্থানে খোজ খবর নিতে গিয়ে অনিয়ম দেখতে পান। বিষয়টি তারা উপজেলা নির্বাহী অফিসার ও পাউবো’র এসডিই এর সাথে কথা বলেন। কাজে সাইটে দায়িত্বে থাকা মোঃ ঈসার সাথে মোবাইলে কথা বললে তিনি পাইলিং এর ভিতরে কাজ করতে হবে বলে স্বীকার করেন। পাইলিং ছাড়া কাজ করা হচ্ছে কেন প্রশ্ন করা হলে তিনি আমতা আমতা করে ‘আমি বাইরে আছি, দেখছি’ বলে এড়িয়ে যান।
এব্যাপারে বক্তব্য নিতে ঠিকাদারের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।এসডিই রাশিদুল ইসলাম জানান, আমি তাদের কাজ দেখিয়ে দিয়ে এসেছি। পাইলিং এর ভেতরে কাজ করতে হবে। না করলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, আপাতত কাজ বন্ধ থাক। আমি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নেব।উপস্থিত নের্তৃবৃন্দ ইউএনও মহোদয়ের কথামত কাজ বন্ধ করে দেন। কাজে থাকা শ্রমিকদের পাইলিং এর বাইরে কাজ না করতে তারা সতর্ক করে দেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে গুঞ্জন
পরবর্তী পোস্ট
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting