দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৪৫
সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব
শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
দরগাহপুরের চেয়ারম্যান প্রার্থী সড়ক দুর্ঘটনায় আহত
আশাশুনি বাজার উন্নয়নে মতবিনিময় সভা
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী...
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিজাতীয়সাতক্ষীরা জেলা

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ১৯, ২০২৬
এপ্রিল ১৯, ২০২৬ ০ কমেন্ট 78 ভিউস
আশাশুনি প্রতিবেদক :বাংলার নববর্ষকে ঘিরে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল কলেজ অ্যান্ড স্কুল মাঠ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। রবিবার (১৮ এপ্রিল) রাত ৮টায় অনুষ্ঠিত এই জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বড়দল ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন সানা। অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বড়দল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম মন্টু, কালীগঞ্জ উপজেলার ৩ নং চম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম.ডি. আলমগীর কবির, সাতক্ষীরা জেলা তরুণদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)। এবং বড়দল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আল মাহমুদ (টিক্কা), হাফিজুল ইসলাম,
 যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, বুধহাটা ইউনিয়নের আহ্বায়ক মনির হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি  ইদ্রিস আলী গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খালিদ হাসান (শুভ), ছাত্রদলের ইউনিয়ন সদস্য সচিব মেহেদী হাসান (সাগর), যুবদলের ইউনিয়ন সদস্য সচিব হাসান মোল্লা, তরুণ দলের ইউনিয়ন আহ্বায়ক রাজিব হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী ও সুমন হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দক্ষ ধারাভাষ্যকার আশরাফ হোসেন, যিনি তার প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলেন।সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী সোহাগসহ স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করেন। দেশাত্মবোধক, লোকজ ও আধুনিক গানের পরিবেশনা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। পাশাপাশি নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলে।বিশেষ আকর্ষণ হিসেবে জাদুশিল্পী সাইফুল ইসলামের মনোমুগ্ধকর ম্যাজিক শো উপস্থিত সকলকে চমকে দেয় এবং দর্শকদের মধ্যে সৃষ্টি করে ভিন্নধর্মী আনন্দ।
অনুষ্ঠানস্থলে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। নানা শ্রেণি-পেশার মানুষ এই সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করে বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নেন।আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।সার্বিকভাবে, পহেলা বৈশাখ উপলক্ষে বড়দলে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যা ছিল আনন্দ, উচ্ছ্বাস ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর এক মিলনমেলা।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল
পরবর্তী পোস্ট
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

রিলেটেড পোস্ট

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬

দরগাহপুরের চেয়ারম্যান প্রার্থী সড়ক দুর্ঘটনায় আহত

জুন ৩, ২০২৬

আশাশুনি বাজার উন্নয়নে মতবিনিময় সভা

জুন ৩, ২০২৬

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...

জুন ২, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting