দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:১৭
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ।
পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শিক্ষাসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার দশকের পথচলা

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ১৮, ২০২৬
এপ্রিল ১৮, ২০২৬ ০ কমেন্ট 175 ভিউস

নিজস্ব প্রতিবেদক:ক্রীড়া সংগঠন, রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘদিনের নিরলস পরিশ্রমে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন মীর তাজুল ইসলাম রিপন। ছাত্রজীবন থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতৃত্ব দিয়েছেন তিনি । ক্রীড়াঙ্গনে সক্রিয় অংশগ্রহণ ও সব মিলিয়ে বহুমাত্রিক এক জীবনযাত্রার গল্প তাঁর।

রিপনের ক্রীড়া জীবন:- ১৯৮৯ সালে স্কুল ক্রিকেট দিয়ে ক্রীড়া জীবনের সূচনা হয় মীর তাজুল ইসলাম রিপনের। এরপর ধাপে ধাপে এগিয়ে ১৯৯৪ সালে ক্রিকেট দ্বিতীয় বিভাগ লাভ কনে তিনি । ১৯৯৬ সালে সাতক্ষীরা প্রথম বিভাগ লীগে অংশগ্রহণ করেন তিনি । ১৯৯৭ সালে অনূর্ধ্ব-১৯ জেলা দলের হয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন । পরবর্তীতে ঢাকার বিকেএসপির প্রথম ব্যাচের সঙ্গেও খেলেন তিনি। ১৯৯৮ সালে ঢাকা দ্বিতীয় বিভাগ এবং ২০০০ সালে ঢাকার ওয়ারীতে প্রথম বিভাগ ক্রিকেটে অংশ নেন।
শুধু খেলোয়াড় হিসেবেই নয়, ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি সমানভাবে সফল। ২০০০ সাল থেকে বিসিবির আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৩০ বছরের ঐতিহ্যবাহী টাউন স্পোর্টিং ক্লাবের জয়েন্ট সেক্রেটারী হিসেবেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।

সাতক্ষীরার ক্রীড়া অঙ্গনে ভুমিকা :- মীর তাজুল ইসলাম রিপন ২০১২ সালে জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হয়ে ২০২০ সাল পর্যান্ত দ্বায়িক্ত পালন করেন । এরপর ২০২৪ সাল পর্যান্ত জয়েন্ট সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

রিপনের রাজনৈতিক জীবনী : –
রাজনীতিতেও সক্রিয় ছিলেন রিপন। ১৯৯৭ সালে ছাত্রদলের ক্রীড়া সম্পাদক এবং ২০০৫ সালে জেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি । এরপর ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। ২০১৩ সালে ৩৯ দিন এবং ২০১৮ সালে নাশকতা মামলায় ৩৭ দিন কারাভোগ করেন তিনি।

সমাজসেবামূলক কর্মকাণ্ডে রিপন: -সমাজসেবামূলক কর্মকাণ্ডেও অগ্রগামী রেখেছেন মীর তাজুল ইসলাম রিপন । করোনা মহামারির সময় তিনি প্রতিদিন মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। খাদ্যসামগ্রী বিতরণ, নিজ উদ্যোগে অক্সিজেন সংগ্রহ করে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন দীর্ঘদিন ধরে । প্রতিবছর শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছেন।
বর্তমানে তিনি মোবাইল মালিক সমিতির সভাপতি হিসেবে টানা ১৯ বছর দায়িত্ব পালন করছেন। আবাসিক হোটেল মালিক সমিতির সেক্রেটারী হিসেবে ৭ বছর এবং লায়ন্স ক্লাবের জেলা সেক্রেটারী হিসেবে ৫ বছর কাজ করেছেন। এছাড়া জেলা নাগরিক উন্নয়ন ও অধিকার কমিটির ক্রীড়া সম্পাদক হিসেবেও যুক্ত রয়েছেন।
তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ দেশে-বিদেশে একাধিক পুরস্কার অর্জন করেছেন তিনি ।

রিপনের বিভিন্ন পদক লাভ:- মীর তাজুল ইসলাম রিপন ২০২৪ সালে ভারতে ‘মহাত্মা গান্ধী শান্তি পদক’ লাভ করেন ক্রীড়া সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য। এছাড়া জাতীয় পর্যায়ে দুইবার পদক পেয়েছেন তিনি।
ক্রীড়া, সংগঠন, রাজনীতি ও মানবিক কাজ—সব ক্ষেত্রেই সক্রিয় থেকে মীর তাজুল ইসলাম রিপন নিজেকে গড়ে তুলেছেন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব হিসেবে। তাঁর এই দীর্ঘ পথচলা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায় কমিটি গঠন
পরবর্তী পোস্ট
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিলেটেড পোস্ট

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting