দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:১৪
দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন
‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাটকেলঘাটাসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার মির্জাপুরে মটরসাইকেল গ্যারেজের আড়ালে মাদকের সাম্রাজ্য, নিখোঁজ যুবককে ঘিরে রহস্য ঘনীভূত

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ৩, ২০২৬
এপ্রিল ৩, ২০২৬ ০ কমেন্ট 338 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর-এর ইসলামকাটি মোড় এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজের আড়ালে গড়ে উঠেছে মাদক বাণিজ্যের বিস্তৃত নেটওয়ার্ক—এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় জনপদে। এলাকাবাসীর দাবি, সম্ভু দাশ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে গ্যারেজের আড়ালে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করলেও রহস্যজনক কারণে কার্যকর কোনো অভিযান চোখে পড়ছে না।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে তরুণদের আনাগোনা বাড়ছে ওই গ্যারেজে। অভিযোগ রয়েছে, সেখানে গোপনে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের লেনদেন চলে। এর ফলে এলাকার যুবসমাজ দ্রুত মাদকাসক্ত হয়ে পড়ছে, বাড়ছে চুরি, মারামারি ও সামাজিক অস্থিরতা। অনেক অভিভাবক প্রকাশ্যে কথা বলতে না চাইলেও ভেতরে ভেতরে চরম উদ্বেগে রয়েছেন।

এলাকাবাসীর আরও অভিযোগ, স্থানীয় প্রভাবশালী একটি মহল অভিযুক্তকে নীরব সহায়তা দিয়ে যাচ্ছে। ফলে অভিযোগ উঠলেও কোনো পক্ষ সরাসরি মুখ খুলতে সাহস পাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকাও জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে।

ঘটনার নতুন মোড় আসে গত ৩১ মার্চ। পার্শ্ববর্তী কপিলমুনি এলাকার দেবব্রত দাশ নামে এক ব্যক্তিকে তুলে এনে বেদম মারধরের অভিযোগ ওঠে। স্থানীয়দের ভাষ্য, দেবব্রতকে বারাত গ্রামে তার মামাবাড়ি থেকে ধরে এনে গ্যারেজ এলাকায় নির্যাতন করা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ বলে দাবি করা হচ্ছে।

একাধিক সূত্রের দাবি, ৫শ পিস ইয়াবার চালান নিয়ে আর্থিক বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ে মাদকের চালান না পৌঁছানোয় উত্তেজনা তৈরি হয়। পরে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায়।

ঘটনার পর পরিবার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়ায় প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে—নিখোঁজ দেবব্রত কোথায়, এবং অভিযোগের পেছনে থাকা নেটওয়ার্ক কতটা বিস্তৃত? স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি শুধুমাত্র একটি মারধরের ঘটনা নয়; এর পেছনে বড় ধরনের মাদক চক্র সক্রিয় থাকতে পারে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
পরবর্তী পোস্ট
খোলা বাজারে বিক্রি হচ্ছে ‌শ্যামনগরে পাম্পের তেল

রিলেটেড পোস্ট

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

অক্টোবর ৩, ২০২৬

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting