
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিন লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
অদ্য ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, বাঁকাল চেঁকপোষ্ট এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১ বোতল মদ এবং ৫৫ পিস ভারতীয় ইয়াবাসহ প্রায় চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেঁকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোষ্ট মাহিন্দ্রা তল্লাশি করে ১,৫০০/-টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাঙ্গা পোষ্ট নামক স্থান হতে ৩,৫০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ঝাউডাঙ্গা চেকপোষ্ট নামক স্থান হতে ১৭,৫৬০/-টাকা মূল্যের ভারতীয় ইয়াবা এবং নগদ ১০০০/-টাকা আটক করে।
সর্বমোট ৩,৬৯,০৬০/- (তিন লক্ষ ঊনসত্তর হাজার ষাট) টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।

