দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫৯
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবনের প্রবেশদ্বারে ঘুষের ফাঁদ—দালালচক্রের ছায়ায় বন বিভাগের কিছু কর্মকর্তা

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ১, ২০২৫
ডিসেম্বর ১, ২০২৫ ০ কমেন্ট 384 ভিউস

 

জি , এম নজরুল ইসলাম শ্যামনগরঃ

প্রকৃতির অপার বিস্ময় সুন্দরবন—যেখানে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিনিয়ত কাজ করছে সরকার।
কিন্তু সেই সুন্দরবনের প্রবেশপথেই যেন পাতা হয়েছে ঘুষের এক অদৃশ্য জাল,
যার নেপথ্যে রয়েছে নির্দিষ্ট দালাল ও কিছু অসাধু বন কর্মকর্তা।

স্থানীয় জেলে ও বাওয়ালীদের অভিযোগ,
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তিন কর্মকর্তা—রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল হক,
রেঞ্জ সহকারী এ.বি.এম হাবিবুল ইসলাম এবং বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান—
দীর্ঘদিন ধরে দালালদের মাধ্যমে ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

জেলেদের ভাষ্য অনুযায়ী,
সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশের অনুমতি, পাস নবায়ন,
এমনকি মাছ ও কাঁকড়া আহরণের জন্য নির্ধারিত সরকারি ফি’র বাইরে
প্রতিটি নৌকার জন্য অতিরিক্ত ১ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়।

সাংবাদিকদের হাতে আসা একাধিক কল রেকর্ডে
দালালদের মাধ্যমে ঘুষ লেনদেনের স্পষ্ট প্রমাণ মিলেছে।
অভিযোগকারীরা বলছেন,
এই চক্রের মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করছেন
রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল হক নিজেই,
যার ছত্রছায়ায় চলছে এই অবৈধ অর্থ আদায়ের প্রক্রিয়া।

সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন—
বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাতক—
এর মধ্যে বুড়িগোয়ালিনী স্টেশনকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয়।
জেলেদের দাবি, এখান থেকেই নির্ধারিত হয়
অতিরিক্ত অর্থ আদায়ের নির্দিষ্ট রেট,
যা অন্যান্য স্টেশনেও অনুসরণ করা হয়।

তাদের ভাষায়—
সরকারি নিয়ম মানতে আমরা প্রস্তুত,
কিন্তু ঘুষ না দিলে সুন্দরবনে প্রবেশের সুযোগ নেই।
পাস নেওয়া থেকে শুরু করে মাছ-কাঁকড়া বিক্রি পর্যন্ত
প্রতিটি ধাপে দিতে হয় অবৈধ অর্থ।

অথচ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
২০২১ সালের প্রজ্ঞাপনে স্পষ্টভাবে রাজস্ব হার নির্ধারণ করেছে—
চিংড়ি প্রতি কুইন্টাল ৫০০ টাকা,
কাঁকড়া ৭৫০ টাকা,
সাদা মাছ ৬৪০ টাকা,
রূপচাঁদা, ভেটকি, পাঙ্গাস ২,৪০০ টাকা,
এবং নৌকা থেকে মাছ ধরার জন্য জনপ্রতি ১৫ টাকা।

কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।
জেলেরা জানিয়েছেন,
কাঁকড়ার পাসে মাথাপিছু ৩৯০ টাকা,
চরপাটা পাসে ৩৯০ টাকা,
আর ফাঁস জালের পাসে ৮০০ টাকা পর্যন্ত আদায় করা হয়,
যা সরকারি নির্ধারিত ফি’র বহু গুণ বেশি।

২০১৯ সালে ইঞ্জিনচালিত নৌকায় কাঁকড়া পরিবহনের অনুমতি না পেয়ে
জাহান আলী গাজীসহ আটজন নৌকা মালিক হাইকোর্টে রিট দায়ের করেন।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট নির্দেশ দেয়—
নৌকা প্রবেশের আগে দিনে তল্লাশি, বেআইনি সরঞ্জাম নিষিদ্ধ,
এবং হ্যান্ডবিল ও পোস্টার সরবরাহ বাধ্যতামূলক।
কিন্তু অভিযোগকারীদের দাবি,
এই নির্দেশনাগুলো উপেক্ষিত এবং
স্টেশনগুলোতে চলছে স্বেচ্ছাচারিতা ও অতিরিক্ত অর্থ আদায়ের সংস্কৃতি।

জেলেরা আরও জানান,
হাবিবুল ইসলাম ও জিয়াউর রহমান নিজেদের
এসিএফ ফজলুল হকের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে
জেলেদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ে সক্রিয় ভূমিকা রাখছেন।

এ বিষয়ে জানতে চাইলে
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন,
আমাদের অফিসে আসেন, আমরা রাজস্ব ছাড়া টাকা নিই না।
রিসিট ছাড়া কোনো টাকা গ্রহণ করি না।

অপরদিকে রেঞ্জ সহকারী হাবিবুল ইসলাম বলেন,
আমি রাজস্ব খাতে নেই, এসিএফ সাহেব ভালো বলতে পারবেন।
তবে নিয়ম সবসময় মানা হয় না।

রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল হক-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও
তিনি ফোন রিসিভ করেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন তেলোয়াত ও দোয়া
পরবর্তী পোস্ট
নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েলের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর র‌উফ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...

জুলাই ১৮, ২০২৬

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...

জুলাই ১৮, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ।

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র...

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting