দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২৫
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবনের ছায়ায় দুর্নীতির ছায়া- ছয় ঘণ্টার অভিযানে ৬ নৌকা ও ৮ জন আটক

কর্তৃক mirkhairul.news নভেম্বর ৩০, ২০২৫
নভেম্বর ৩০, ২০২৫ ০ কমেন্ট 220 ভিউস

জি, এম নজরুল ইসলাম শ্যামনগরঃ প্রকৃতির অপার বিস্ময় সুন্দরবন যেখানে নিঃশব্দে বয়ে চলে নদী, খাল আর জীবনের ছন্দ।
কিন্তু সেই ছন্দে আজ ব্যাঘাত ঘটাচ্ছে দুর্নীতি, দখলদারিত্ব ও প্রভাবশালীদের ছায়া। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেছিল দৈনিক সাত নদীর অনুসন্ধানী প্রতিবেদন। আর সেই প্রতিবেদন যেন বন বিভাগকে নাড়িয়ে দিয়েছে। রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল হক দাবি করেন, সুন্দরবনে অপরাধ নির্মূলে আমরা নিরলসভাবে কাজ করছি। কিন্তু বাস্তবতা যেন তার উল্টো ছবি আঁকে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানান, সুন্দরবন এখন আর সবার জন্য নয়—এটি এখন প্রভাবশালী মহাজনদের কব্জায়। বেশি নৌকা ও মোটা অঙ্কের টাকা না দিলে অভয়ারণ্যে ঢোকা যায় না। আমরা শোষিত হচ্ছি বন বিভাগের কিছু অসাধু কর্মী, মহাজন ও জলদস্যুদের হাতে। তাদের ভাষ্যমতে, পাস (অনুমতিপত্র) নেওয়া থেকে শুরু করে মাছ বা কাঁকড়া বিক্রির শেষ ধাপ পর্যন্ত প্রতিটি স্তরে দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। এই অভিযোগের সত্যতা যেন মেলে গতকাল রাতের ছয় ঘণ্টার বিশেষ অভিযানে,
যেখানে ৬টি নৌকা ও ৮ জন জেলেকে আটক করা হয়েছে। মাত্র ছয় ঘণ্টায় এমন সফলতা জনমনে প্রশ্ন তুলেছে— তাহলে কি এতদিন সবাই চুক্তির আওতায় ছিল? এই অভিযানে নেতৃত্ব দেন বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল হক। তিনি জানান, হলদেবুনিয়া অভয়ারণ্য কেন্দ্রের ছায়া নদীর নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে ৬টি নৌকা ও ৮ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮৬ কেজি সাদা মাছ জব্দ করা হয়েছে। আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে। অভিযানে আরও অংশ নেন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট এ বি এম হাবিবুল ইসলাম, মোঃ মেজবাউল ইসলাম এবং হলদিবুনিয়া অভয়ারণ্য কেন্দ্রের অন্যান্য স্টাফবৃন্দ।

সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের জীবনের রক্ষাকবচ, জলবায়ুর ভারসাম্য রক্ষাকারী। এই বনকে রক্ষা করতে হলে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হবে, প্রভাবশালীদের ছায়া সরিয়ে দিতে হবে। অন্যথায়, সুন্দরবনের নিঃশব্দ কান্না একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আর্তনাদে রূপ নেবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মানের দাবীতে স্থানীয়দের মানববন্ধন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ছয় লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে মনির সভাপতি, লিটন সম্পাদক

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting