দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৭
শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

SIR এ আতঙ্কিত জনগণের সীমান্তে সমাগম; সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

কর্তৃক mirkhairul.news নভেম্বর ২৫, ২০২৫
নভেম্বর ২৫, ২০২৫ ০ কমেন্ট 126 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: ভারতে বিশেষ ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম (SIR) এ আতঙ্কিত জনগণের সীমান্তে সমাগম; সীমান্তে বিজিবির কঠোর নজরদারি।

*সাম্প্রতিক সময়ে ভারতে চলমান ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম SIR (Special Intensive Revision) কে কেন্দ্র করে ভারতের সীমান্তবর্তী বশিরহাট থানাধীন তারালী ও হাকিমপুর সীমান্ত এলাকায় যথাযথ নাগরিকত্বের প্রমানক নথিপত্রাদি বিহীন অনিবন্ধিত জনসাধারণ (কথিত বাংলাদেশী নাগরিকগণ) জড়ো হওয়া ও উদ্ভুত মানবিক সমস্যায় সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

গত ০৪ নভেম্বর ২০২৫ তারিখ হতে ভারতের পশ্চিমবঙ্গে বুথ লেভেল অফিসারগণের (BLO) মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম SIR (Special Intensive Revision) শুরু হয়েছে, যা ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং আগামী ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। BLO গন পশ্চিমবঙ্গের সকল ভোটারের বাড়িতে যাবেন এবং জাতীয়তা/ভোটার যোগ্যতা নিশ্চিত করবেন। SIR ইতিমধ্যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ও সাধারণ জনসাধারণের; বিশেষত মুসলিম নাগরিকগণের মাঝে বিতর্কিত ও সংবেদনশীল ইস্যু হিসেবে আবির্ভূত হয়েছে। রাজ্য শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুসলিম জনসাধারণ SIR এর বিপক্ষে এবং উগ্র হিন্দুত্ববাদী ও কেন্দ্রীয় শাসকদল বিজেপি SIR এর পক্ষে প্রকাশ্যে অবস্থান ও পরস্পরবিরোধী কর্মসূচী পালন করছে। ইতিপূর্বে বাংলাদেশ হতে অভিবাসী ও পরবর্তীতে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্ত এবং তাদের বংশধরগণ; বিশেষত ২০০২ সালের ভোটার তালিকার পর বাংলাদেশী বংশোদ্ভূত মুসলিম ভারতীয় নাগরিকগণ বিশেষ আতংক ও উৎকন্ঠায় রয়েছেন মর্মে জানা যায়। ইতিমধ্যে SIR আতংকে গত ০১ নভেম্বর ২০২৫ তারিখ ভারতীয় পুলিশ কর্তৃক ৪৫ জন ব্যক্তিকে আটক করে বাংলাদেশে প্রেরণের জন্য বিএসএফ এর নিকট হস্তান্তর করে পরবর্তীতে আটককৃত ব্যক্তিগণ ভারতীয় নাগরিক দাবী করলে তাদের পুনরায় পুলিশের নিকট হস্তান্তর করলে নাগরিকত্ব যাচাইয়ের জন্য বসিরহাট মহকুমা কোর্টে হাজির করা হয়। এছাড়াও ভারতীয় মুসলিম নাগরিকগণকে ‘‘কথিত বাংলাদেশী” আখ্যা দিয়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ কর্তৃক নাগরিকত্ব সংক্রান্ত হয়রানীর তথ্য পাওয়া যায়।

ভারতে চলমান SIR এর কার্যক্রমের প্রেক্ষিতে যথাযথ নাগরিকত্ব প্রমানক নথিপত্রাদি না থাকায় প্রতিদিনই অনিবন্ধিত জনসাধারণ (কথিত বাংলাদেশী নাগরিক) তারালী ও হাকিমপুর সীমান্তসহ সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকায় জড়ো হচ্ছে মর্মে ভারতীয় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। দেশে ফেরার অপেক্ষায় নাগরিকত্বের সনদপত্রবিহীণ অনিবন্ধিত জনসাধারণ (কথিত বাংলাদেশী নাগরিকগণ) চলমান শীত মৌসুম, খোলা জায়গায় অবস্থান, খাবার ও পানি সংকট সংক্রান্ত বিষয়ে অমানবিক পরিস্থিতির মধ্যে সময় অতিবাহিত করছে। সুত্র মারফত জানা যায় স্থানীয় ব্যবসায়ীগণ অবস্থান গ্রহণকারী নাগরিকদের কাছে কোন প্রকার খাবার বিক্রয় না করায় নারী ও শিশুসহ নাগরিকগণ কঠিন সমস্যার সম্মুখীন হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিগণ, সমাজসেবী ও বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিগণের উদ্যোগে কথিত বাংলাদেশী নাগরিকগনের মাঝে শুকনা খাবার ও পানি বিতরণ করা হচ্ছে বলে জানা যায়।

ভারতের অভ্যন্তরীণ SIR ইস্যুতে সীমান্তে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় এবং স্থিতিশীল ও শান্তিপূর্ণ সীমান্ত পরিস্থিতি বজায় রাখতে বিজিবির পক্ষ থেকে গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সীমান্তবর্তী আনসার ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করার মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তে টহল তৎপরতা ও আধিপত্য/নিরাপত্তা ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় জনসাধারণ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও বিশেষ প্রচার/প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য প্রেষণা প্রদান করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘আনন্দ’র ছাগল বিতরণ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সীমান্তে মদ, সিরাপসহ প্রায় ছয় লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...

জুন ২৯, ২০২৬

নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting