দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২৩
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে কাজী আলাউদ্দিনের নির্বাচনী সমাবেশ 

কর্তৃক mirkhairul.news নভেম্বর ৪, ২০২৫
নভেম্বর ৪, ২০২৫ ০ কমেন্ট 185 ভিউস

 কালিগঞ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সংসদীয় আসন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ- আশাশুনি) তে সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ ও ধানেরশীষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় কালীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর ঢল নামে। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি’র সদস্য বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য স. ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সিনিঃ যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান (বাপ্পী), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাসক সাইফুল ইসলাম। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রেকন। উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু ও সাধারণ সম্পাদক আফজাল গাজী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ছাত্রদলের নেতা জাকির হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ রোকনুজ্জামান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি আজ নতুন আশার আলো দেখছে। কাজী আলাউদ্দীনের মতো জননন্দিত নেতাকে মনোনীত করার মাধ্যমে সাতক্ষীরা-০৩ আসনে বিএনপির শক্তি ও গণআন্দোলন আরও বেগবান হবে।বক্তারা আরও বলেন,“এই আসনের জনগণ বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ।গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কালিগঞ্জ- আশাশুনির প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থাকবে শেষ পর্যন্ত।অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সফলতা নিশ্চিত করেন আশাশুনি উপজেলা বিএনপি। সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা সীমান্তে বিজিবির  অভিযানে  আঠারো লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ 
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

রিলেটেড পোস্ট

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting