দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৩
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ

কর্তৃক mirkhairul.news নভেম্বর ৪, ২০২৫
নভেম্বর ৪, ২০২৫ ০ কমেন্ট 155 ভিউস

মামুন বিল্লাহ:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচানে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় মঙ্গলবার (৪ নভেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জে অবরোধের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ডা. মো. শহিদুল আলমের সমর্থনে সোমবার রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ি মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক অবরোধ করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। কালিগঞ্জের নলতা হাসপাতালের সামনে থেকে কালিগঞ্জ বাসস্টান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রেখেছে বিএনপি নেতাকর্মীরা। নলতা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সামবেশ করছে বিএনপি নেতাকর্মীরা।

এসময় তারা সড়কের উপর গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ফলে নলতা বাজারের সব দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিএনপির নেতাকর্মীদের পাশপাশি স্থানীয় জনগণ স্বতস্ফুর্তভাবে এই অবরোধ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. আজিজুর রহমান।

অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারি বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত মনোনয়ন বাতিল করে গণমানুষের নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানান। এ দাবি না মানলে নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন এবং এ আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুশিয়ার করেন।

এদিকে সড়ক অবরোধ করায় সকাল সাড়ে ৯টা থেকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে দূরপাল্লার যাত্রীবাহি পরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বেশি সমস্যায় পড়েছেন ঢাকাগামী পরিবহনের যাত্রীরা। সময়মত গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা।

অপরদিকে সাতক্ষীরা-৩ আসনে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা: মোঃ শহিদুল আলমের মনোনয়ন-এর দাবিতে মঙ্গলবার বিকাল ৩ টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির অফিসের সামনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছিল। কালিগঞ্জ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহামন এক চিঠিতে কর্মসূচির ডাক দেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিএনপির সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. শহিদুল আলম এর নাম না থাকায় ফুঁসে উঠে দলটির কালিগঞ্জের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদ শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে।

সোমবার রাতে তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত মিছিল নলতার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারা শ্লোগানে শ্লোগানে ডা. শহিদুল আলমের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন এবং তাঁর প্রতি অবিচার ও অবমূল্যায়নের প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দলীয় মনোনয়ন বণ্টনে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের প্রতি সুবিচার করা হয়নি। তারা অবিলম্বে ডা. শহিদুল আলমের প্রতি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় মেয়েদের খেলার জাদুতে জেগে উঠছে নতুন সমাজচেতনা
পরবর্তী পোস্ট
তারুণ্যের সমাবেশের প্রস্তুতিসভায় বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিব

রিলেটেড পোস্ট

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting