দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:১৯
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

কর্তৃক mirkhairul.news অক্টোবর ২২, ২০২৫
অক্টোবর ২২, ২০২৫ ০ কমেন্ট 170 ভিউস
 প্রতিনিধিঃজলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় “জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি বিভাগসমূহের (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ) সাথে এ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা”। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় বাস্তবায়িত ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-II) প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ইএসডিও’র প্রোগ্রাম ম্যানেজার মো. শামসুল হক মৃধা। এসময়  প্রধান অতিথি ছিলেন, জেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর উপ পরিচালক মো. সাইফুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ. এম. মান্নান কবির এবং জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ কৃষ্ণা রানী মণ্ডল, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মো. জামাল উদ্দিন, কৃষি প্রকৌশলী মো. হারুন-অর-রশিদসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা।
 এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। তারা মাঠপর্যায়ে নারী কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার, পূর্বাভাস তথ্যের সহজলভ্যতা ও স্থানীয় বাজারব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR) ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (CCA) কার্যক্রমে ইএসডিও ও মুসলিম এইড বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণ করেছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। সভায় প্রকল্পের উপকারভোগীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, ইএসডিও ও মুসলিম এইডের সহায়তায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে টেকসই পদ্ধতি গ্রহণের ফলে দুর্যোগকালীন সময়েও তারা জীবিকা টিকিয়ে রাখতে পারছেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আন্তঃবিভাগীয় সমন্বয় আরও জোরদার করার আশ্বাস দেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কমিয়ে কৃষি ও গ্রামীণ অর্থনীতি আরও টেকসই করতে সহায়তা করবে।সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীসহ প্রায় ৫০ জন অংশ নেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে জাল সার্টিফিকেটে বরখস্তকৃত শিক্ষককে পুনঃ বহালের অভিযোগ
পরবর্তী পোস্ট
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting