দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৮
ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়
শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত...
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা
শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক
পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা’ বিষয়ক...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কর্তৃক mirkhairul.news অক্টোবর ২০, ২০২৫
অক্টোবর ২০, ২০২৫ ০ কমেন্ট 176 ভিউস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। ওই শিক্ষককে ইতিমধ্যে বিদ্যালয় থেকে বদলিও করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫২ নং ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসরাফিল হোসেন সম্প্রতি চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় গত ১৫ অক্টোবর মেয়েটির অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দেন। ওই দিনই ইউএনও কার্যালয়ে অভিযোগের শুনানি হয়। শুনানিতে ইউএনও, থানার ওসি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন। অভিযোগকারী ও অভিযুক্তের বক্তব্য শোনার পর অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এরপর ইউএনও তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষককে অন্যত্র বদলির নির্দেশ দেন এবং বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠান। পরদিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির সরেজমিন তদন্তে যান। ওই সময় অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। তদন্তে ভুক্তভোগী ছাত্রী, দুইজন সহকারী শিক্ষক ও দপ্তরীর লিখিত বক্তব্যে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রতিবেদন পাঠান। পরে গত ১৯ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী মো. ইসরাফিল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে। অভিযোগ পত্রে জানা যায়, তিনি ১৬ অক্টোবর থেকে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন এবং ছাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় দায়ী। তাঁর এই আচরণ শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাঁকে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুতর। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অভিযুক্ত শিক্ষক বর্তমানে কর্মস্থল থেকে বহিষ্কৃত আছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রতাপনগরে মৎস্যজীবী খায়রুজ্জামানের মাছ ধরার ১১ টি জালে আগুন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা শিক্ষকদের

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত...

অক্টোবর ১৮, ২০২৬

শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

অক্টোবর ১৮, ২০২৬

সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক

অক্টোবর ১৮, ২০২৬

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা

অক্টোবর ১৭, ২০২৬

আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...

অক্টোবর ১৭, ২০২৬

শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting