দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩৩
শ্যামনগরে আনসার-ভিডিপি ডিউটি বন্টনে রমরমা দুর্নীতি: অভিযুক্তদের শাস্তি...
সাতক্ষীরায় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে জাসাস নেতার...
যে ভ্যানে চলতো সংসার, সেই ভ্যান ছিনিয়ে নিতে...
কালিগঞ্জে রাস্তা নির্মাণে লাখ টাকার দুর্নীতি, ঠিকাদারের সরল...
তালায় গোবরের গর্তে পড়ে প্রাণ গেল দুই বছরের...
ডুমুরিয়ায় ঘোড়ার মাংসসহ আটক ১: তিন মাসের কারাদণ্ড
আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২
আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু
জমি লিখে দিতে চাপ ও প্রাণনাশের হুমকি ছেলে...
শিক্ষাগত যোগ্যতা দেখাতে ব্যর্থ ভুয়া ডাক্তার এবাদুল! ব্যবস্থা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

দেবহাটায় ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১৪, ২০২৫
অক্টোবর ১৪, ২০২৫ ০ কমেন্ট 233 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন ঃনতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ সমাজকে উৎসাহিত করা এবং দেশ ও পৃথিবীর উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলা মুক্ত মঞ্চে মঙ্গলবার ১৪ অক্টোবর অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব’২০২৫। ‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন দেবহাটা এবং বিডি ক্লিন সাতক্ষীরার যৌথ আয়োজনে এই উৎসব তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা বক্তব্যে বলেন,“জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্রের আকাঙ্ক্ষার প্রতিফলন। সেই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করেই আমাদের একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তরুণরাই সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তাদের মেধা, সাহস ও সততার মাধ্যমেই একটি উন্নত ও পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব।” তিনি তরুণদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

বিডি ক্লিন দেবহাটার উপজেলা সমন্বয়ক ইমন আহছান বক্তব্য বলেন, “বিডি ক্লিন এই তারুণ্যের উৎসবে অংশ নিয়েছে তাদের মূল লক্ষ্য পরিচ্ছন্নতা কার্যক্রম সকলের মধ্যে পৌঁছে দেওয়া। আমরা চাই সকলে নিজের আঙ্গিনা পরিষ্কার রাখবে এবং নিজেরা পরিষ্কার থাকবে। এই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা সাতক্ষীরা ‘রূপসী দেবহাটা’কে একটি সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলব।” তিনি তরুণদের পরিচ্ছন্নতা আন্দোলনে সক্রিয় অংশ নিতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক বিডি ক্লিন সাতক্ষীরা অর্পণ বসু, উপজেলা সহ-সমন্বয়ক বিডি ক্লিন দেবহাটা তৈইবুর আহমেদ এবং বিডি ক্লিনের অন্য সদস্যরা। বক্তারা নতুন প্রজন্মকে দেশ গঠনে আত্মনিয়োগ, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া, এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। তারুণ্যের এই উৎসবের মধ্য দিয়ে দেবহাটার তরুণ সমাজ নতুন করে দেশপ্রেমে উজ্জীবিত হলো। তারা সম্মিলিতভাবে বৈষম্যমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ার শপথ নিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
“সুন্দরবন সংলগ্ন প্রান্তিক নারীদের মাঝে শীতকালীন সবজি বীজ ও জৈব সার বিতরণ”
পরবর্তী পোস্ট
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারে দুদকের অভিযানে ৪ জনকে কারাদণ্ড

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...

অক্টোবর ২৩, ২০২৬

২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...

অক্টোবর ২৩, ২০২৬

দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...

অক্টোবর ২২, ২০২৬

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...

অক্টোবর ২১, ২০২৬

কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি...

অক্টোবর ১৯, ২০২৬

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের...

অক্টোবর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting