দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫৯
সেচ প্রকল্পের অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে...
দেবহাটার পারুলিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ...
শ্যামনগরে গ্রাম ডাক্তারদের নিয়ে কুমুদিনী ওষুধ কোম্পানির প্রশিক্ষণ
আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম
ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়
শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত...
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা
শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে গোঁজামিল,ইউএনও’র হস্তক্ষেপ

কর্তৃক mirkhairul.news অক্টোবর ৮, ২০২৫
অক্টোবর ৮, ২০২৫ ০ কমেন্ট 274 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা উপজেলার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৯টা বেজে গেলেও ক্লাস শুরু হয় না, আবার কোথাও শিক্ষকরা দেরিতে আসেন। কেউ কেউ সময় শেষ হওয়ার আগেই ক্লাস শেষ করে দেন। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, এই দীর্ঘদিনের অনিয়মের কারণে শিক্ষার মান ক্রমেই নি¤œমুখী হচ্ছে। শিক্ষার্থীদের মনোযোগ কমে যাচ্ছে পড়া লেখায়, পাঠ্যদানের ধারাবাহিকতা বাধাগ্রস্ত হচ্ছে, আর পরীক্ষার প্রস্তুতিও হচ্ছে দুর্বল। এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর পাঠ্যদানে এধরনের অসংঙ্গতি দূরীকরণে প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিদিন শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

জানা যায়, ২০২৪ সালের ১৯ নভেম্বর জেলা প্রশাসক সাতক্ষীরার সভাপতিত্বে অনুষ্ঠিত “শিক্ষার গুণগত মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা”-এর সিদ্ধান্ত অনুযায়ী, জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালনা করতে হবে। সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ইতোপূর্বে নির্দেশ প্রদান করেছিলেন।

তবে সম্প্রতি দেখা গেছে, তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সময়সূচি ভিন্নভাবে পরিচালিত হচ্ছে। কিছু স্কুলে পাঠদান সকাল ১০টা বা ১১টা থেকে শুরু হয়, আবার কিছু স্কুল দুপুর ২টার আগেই শেষ হয়ে যায়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বিঘিœত হচ্ছে এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যও পূরণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার জানান, “শ্রেণি কার্যক্রমে নির্দিষ্ট সময় মানা খুবই জরুরী। এটি শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অপরিহার্য। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই সময়সূচি অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।”

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজার মনিটরিং কার্যক্রম জোরদার করবেন। যাতে নির্ধারিত সময়সূচি যথাযথভাবে মানা হয়।

শিক্ষক ও অভিভাবকদের মতে, নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করলে শিক্ষার্থীরা নিয়মিতভাবে পাঠ্যগ্রহনে অংশগ্রহণ করবে এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন সম্ভব হবে। তবে কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান এখনও নির্দেশনা মানায় ঢিলেঢালা মনোভাব গ্রহণ করছে বলে পরিলক্ষিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দেশনা অমান্যকারী প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে গভীর রাতে বাড়িতে ঢোকার প্রতিবাদ করায় মারপিট, থানায় লিখিত এজাহার 
পরবর্তী পোস্ট
আশাশুনিতে পরিচর্চাকারীদের পজেটিভ প্যারেনটিং বিষয়ক প্রশিক্ষণ

রিলেটেড পোস্ট

তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...

অক্টোবর ১৫, ২০২৬

তালায় জাতীয় পার্টি নেতার ইন্তেকাল: শোক প্রকাশ

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting