দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:১৫
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার আশাশুনিতে ঘের ব্যবসায়ীর মৃত্যুতে রহস্য সুষ্ঠু তদন্তের দাবী

কর্তৃক mirkhairul.news আগস্ট ৩০, ২০২৫
আগস্ট ৩০, ২০২৫ ০ কমেন্ট 199 ভিউস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার লালদাছি গ্রামে চলতি বছরের ২৪ জানুয়ারি ঘের ব্যবসায়ী অনিমেষ সরকার (৩০) রহস্যজনকভাবে মারা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া গেছে। ২৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা অনিমেষের লাশ দেখতে পান বাড়ির পাশের একটি নিমগাছে। খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরদিন (২৫ জানুয়ারি) থানায় জিডি (নং ৯০৫) রুজু করা হয় এবং লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অনিমেষের মানিব্যাগ, প্যান্ট ও কিছু ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করে। আশ্চর্যের বিষয় হলো এসব জিনিস পাওয়া যায় প্রতিবেশী বাবলু মোল্লার বাড়ির ছাদে। পরে আটক হন বাবলু মোল্লা (৩৯)।

আদালতে দেওয়া জবানবন্দীতে তিনি দাবি করেন, তিনি হত্যার সঙ্গে জড়িত নন। বরং মালেক মল্লিক (৬২), অহিদ মল্লিক (৪২) ও আলম মল্লা (৩২) মিলে অনিমেষকে হত্যা করেছেন।
বাবলুর ভাষ্য, মালেক মল্লিকের নির্দেশে অহিদ ও আলম অনিমেষকে ঘেরে যাওয়ার পথে ধরে ফেলে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ গাছে ঝুলিয়ে দেওয়া হয় এবং অনিমেষের জিনিসপত্র তার বাড়ির ছাদে রেখে দেওয়া হয়, যেন তাকেই ফাঁসানো যায়।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনিমেষের গলায় ফাঁসের দাগ ছিল। শরীরে অন্য কোনো বড় ধরনের আঘাতের চিহ্ন মেলেনি। প্রতিবেদনে বলা হয়েছে, “মৃত্যু হয়েছে ফাঁসিতে ঝুলে, যা অ্যান্টিমর্টেম। তবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে।”
স্থানীয়দের দাবি, এটি একটি সুপরিকল্পিত খুন। অন্যদিকে ময়নাতদন্ত বলছে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়া গেছে। তদন্ত চলছে। জবানবন্দী, আলামত ও প্রত্যক্ষদর্শীর তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।”

অনিমেষ সরকারের মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। আত্মহত্যা না হত্যা সত্যিটা উদ্ঘাটনের অপেক্ষায় আছে অনিমেষের পরিবার ও পুরো গ্রাম। এদিকে এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালা প্রেসক্লাবের নাম ব্যবহারে হাইকোর্টের নিষেধাজ্ঞা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে প্রেসক্লাবে নতুন সদস্যদের পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালা

রিলেটেড পোস্ট

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting