দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:৪২
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
কাজ শেষের আগেই সড়কের  সিংহভাগ বিল উত্তোলন
শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায়...
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...
নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়ালিড নিউজসাতক্ষীরা জেলা

মিথ্যা মামলায় সাংবাদিক হাবিবুর ও ইয়রব দীর্ঘদিন কারাগারে,নিরাপত্তাহীনতায় ভুগছেন ইত্তেফাকের সাংবাদিক আজাদুর রহমান খান

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ১৩, ২০২৫
আগস্ট ১৩, ২০২৫ ০ কমেন্ট 1299 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ  সাতক্ষীরার দুই সাংবাদিক হাবিবুর রহমান ও ইয়রব হোসেন মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আটক রয়েছেন বলে অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা। তারা দাবি করেছেন, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপের কারণে আদালত থেকে বারবার জামিন আবেদন নাকচ করা হচ্ছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক মাস আগে রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় প্রভাবশালীরা ষড়যন্ত্র করে তাদের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও অজ্ঞাতনামা আসামির তালিকায় তাদের নাম যুক্ত করা হয় । এদিকে সাতক্ষীরার কলারোয়ার ইত্তেফাকের সাংবাদিক আজাদুর রহমান খান বর্তমানে প্রাণনাশের ভয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। তার অভিযোগ গেল বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বাড়ি, দোকানঘর ও অন্যান্য সম্পত্তিতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। হাবিবুর রহমান দৈনিক সাতনদী প্রতিকার সম্পাদক ও প্রকাশক,  ইয়াবব হোসেন সমাজের আলো নামে একটি অনলাইন পোর্টালে সম্পাদক একই সাথে তিনি নতুন সময় নামে একটি পত্রিকায় সাতক্ষীরা প্রতিনিধি হিসাবে কর্মরত।

হাবিবুর রহমানের স্ত্রী আজিজা আনজু বলেন, আমার স্বামী নিরপরাধ।সাংবাদিকতার কারণে কিছু প্রভাবশালী লোকের বিরাগভাজন হয়েছেন। এখন রাজনৈতিক চাপের কারণে তার জামিন হচ্ছে না। এদিকে তিনি কারাগারে যাওয়ার পর থেকে স্থানীয় একটি প্রভাবশালী মহল তার ক্রয়কৃত সম্পত্তি দখল করে নিয়েছে ।তিনি সহ তার পরিবার বর্তমানে চরম নিরাপর্ত্তাহীনতায় ভুগছেন ।

ইয়রব হোসেনের স্ত্রী মোসলেমা বেগম অভিযোগ করেন, একটি মামলায় স্বাক্ষী দেওয়াকে কেন্দ্র করে কিছু প্রভাবশালী লোকেরা তার স্বামীর জামিনে বার বার বাঁধা গ্রস্ত হচ্ছে । একই সাথে তাকে বার বার মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। একজন মানুষকে আদালতের স্বাভাবিক প্রক্রিয়ায় জামিন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। আমি অতি দ্রত তার মুক্তির দাবীজানাচ্ছি।এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত হাবিবুর রহমান ও ইয়রব হোসেনের মুক্তি দাবি করেছে। তারা বলছে, সাংবাদিকদের হয়রানিও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে দেশের সকল কর্মরত সাংবাদিকদের নিরাপর্ত্তার দাবী জানিয়েছেন তারা। আজাদুর রহমান খান চৌধুরী, সাতক্ষীরার কলারোয়া উপজেলার প্রবীণ সাংবাদিক। তিনি দীর্ঘ ২৩ বছর দৈনিক ইত্তেফাকের কলারোয়া উপজেলা প্রতিনিধি এবং ২৭ বছর ধরে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সঙ্গে তার ও তার পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তারা বহু বছর ধরে রাজনৈতিকভাবে প্রণোদিত হামলার শিকার হয়ে আসছেন। ২০০২ সালে শেখ হাসিনার গাড়িবহর হামলার ঘটনায়—যেখানে তার বড় ভাই ছিলেন একজন সাক্ষী। এর পর থেকেই বিএনপি-সমর্থিত কর্মী ও সহযোগীরা তার পরিবারকে বারবার টার্গেট করেছে।

সর্বশেষ বড় সহিংসতার ঘটনা ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। সে সময় বিএনপির সশস্ত্র দল তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়, যা তাদের এলাকা ছাড়তে বাধ্য করে। সেদিন রাতে তিনি কলারোয়া ত্যাগ করে নিরাপদ স্থানে পৌঁছান এবং পরে ঢাকায় চলে আসেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন।

২০২৪ সালের ডিসেম্বর মাসে তালা-কলারোয়ার সাবেক এমপির ভাগ্নে খালিদ মঞ্জুর রোমেল প্রাণনাশের হুমকি, বিপুল পরিমাণ চাঁদা দাবি এবং তার স্ত্রীকে ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে একাধিকবার থানায় অভিযোগ করার পরও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় হামলাকারীরা তার বাড়ি, মার্কেটসহ সম্পত্তি দখলের চেষ্টা চালায়। তখন স্থানীয় পত্রিকাগুলো ভয়ে বিষয়টি প্রকাশ না করায় তিনি ক্রমশ একঘরে হয়ে পড়েন তিনি । সেই সুযোগ কাজে লাগিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।

এরপরে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারিতে মায়ের মৃত্যুর পর তাকে জানানো হয়, জানাজায় গেলে তাকে হত্যা করা হবে বলে তিনি শেষ বিদায় জানাতেও পারেননি মাকে । জীবননাশের আশঙ্কা এবং দেশে আইনশৃঙ্খলার অবনতির কারণে তিনি বর্তমানে নির্বাসনে রয়েছেন এবং পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন রয়েছেন তিনি । বর্তমান সরকারের কাছে তিনি সহ তার  পরিবারের  নিরাপর্ত্তার দাবী জানিয়েছন ।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির অ্যাড, বদিউজ্জামান বলেন,রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া আদালতের প্রক্রিয়ায় এগোলে মামলাগুলোর দ্রুতনিষ্পত্তি ও জামিন পাওয়া সম্ভব।

সাতক্ষীরা আদালতের পিপি অ্যাড. আব্দুর সাত্তার জানান, জামিন দেওয়ারবিষয়টি সম্পূর্ন আদালতের বিষয় । এখানে কোন রাজনৈতিক হস্তক্ষেপ নেই ।আসামীদের নিদৃষ্ট সময়ে জামিন পাওয়ার অধিকার রয়েছে।

বিষয়টি নিয়ে কলারোয়া উপজেলার যুবদল নেতা খালিদ মনজুর রোমেলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

এদিকে জেলার সাংবাদিক সংগঠনগুলো ও মানবাধিকার কর্মীরা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে সাংবাদিকদের নিরাপর্ত্তাসহ অবিলম্বে জামিন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় জামায়াত ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের যুব সমাবেশ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ৪০ বোতল ভারতীয় মদসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জুন ২৯, ২০২৬

বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি

জুন ২৯, ২০২৬

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

জুন ২৯, ২০২৬

আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...

জুন ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting