দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতিসারাদেশ

৩০ আসনে ভোট পুনর্গণনায় মামলা করবে জামায়াত জোট

কর্তৃক SK Ferdous ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ০ কমেন্ট 234 ভিউস

অনলাইন ডেস্ক : ফলাফলে অনিয়মের অভিযোগ করে ৩০টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। ফলাফল ও গেজেট প্রকাশ স্থগিত রাখার দাবি পূরণ না হওয়ায় ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ১১ দল।

শনিবার রাতে জামায়াত কার্যালয়ে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, নির্বাচনের পরও ১১ দলীয় ঐক্য থাকবে। সংসদ এবং বাইরে জোট হিসেবে দায়িত্ব পালন করবে। জনগণের স্বার্থে যখন যে ভূমিকা পালন করা প্রয়োজন তা করা হবে।

নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন উঠেছে জানিয়ে হামিদুর রহমান বলেছেন, যেসব আসনে কারচুপির প্রমাণ রয়েছে, স্বল্প ব্যবধানে হারানো হয়েছে, সেগুলোতে পুনর্গণনার আবেদন করা হয়েছে। এসব আসনের গেজেট প্রকাশ স্থগিতের আবেদন করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে। অনেকে সময়ের অভাবে আবেদন করতে পারেননি। রিটার্নিং কর্মকর্তারা ইসিতে আবেদনের পরামর্শ দিয়েছিল। কিন্তু গেজেট প্রকাশের কারণ দেখিয়ে অভিযোগগুলো গ্রহণ করা হয়নি।

অভিযোগ নির্বাচন কমিশন গ্রহণ না করায় ১১ দলীয় জোট নির্বাচনী ট্রাইব্যুনালে যাবে বলে জানিয়েছেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, পর্যায়ক্রমে প্রয়োজনে হাইকোর্টে যাব। রোববার ১১ দল নির্বাচন কমিশনে যাবে।

আযাদ বলেন, ৩০টির বেশি আসনে কারচুপির সুস্পষ্ট তথ্য রয়েছে। এগুলো তুলে ধরা হবে কমিশনের কাছে।

গণভোটের ফল মানতে হবে
১১ দলের সমন্বয়ক বলেছেন, শুধু নির্বাচন নয়, গণভোটও হয়েছে জুলাই সনদ বাস্তবায়নে। এ বিষয়ে ১১ দলের অবস্থান স্পষ্ট। হ্যাঁ ভোট বিজয়ী হওয়ায়, প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে। এখানে কোনো দলের নোট অব ডিসেন্ট থাকলে, তা গ্রহণের সুযোগ নেই। কারণ জনগণ হ্যাঁ ভোট দিয়ে নোট অব ডিসেন্ট প্রত্যাখান করেছে। তাই বিভ্রান্তি তৈরির সুযোগ নেই।

হামিদুর রহমান বলেছেন, সংসদ বসার পর ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সংসদ, গণভোটের জনরায় প্রত্যাখান করতে পারে না।

গণভোটের রায় বাস্তবায়ন হবে না, এমন শঙ্কা রয়েছে কিনা- প্রশ্নে হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘না’ ভোট বিজয়ী করার চেষ্টা করা হয়েছে। সেক্রেটারি জেনারেলের আসনে বিএনপি যত ভোট পেয়েছে, তত সংখ্যক ‘না’ ভোট পড়েছে। ধানের শীষের পাশাপাশি ‘না’ ভোটের প্রচার করা হয়েছে। তাই শঙ্কা রয়েছে। তবে গণভোটকে অপেক্ষা করে কিছু করতে চাইলে, জনগণ মানবে না।

সহিংসতা বন্ধ না হলে আন্দোলন
হামিদুর রহমান বলেছেন, নির্বাচনের পর অনেক জায়গায় সহিংসতা হয়েছে। নারীদের ওপর আক্রমণ করা হয়েছে। কারণ এই নির্বাচনে ১১ দলের পক্ষে নারীদের অবস্থান ছিল। কক্সবাজারে দুইদিনে তিনজন নারীকে আক্রমণ করা হয়েছে। যারা সংখ্যাগরিষ্ঠতা আসনে বিজয়ী হয়েছেন। তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন। অগণতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণ বন্ধ করেন। না হলে রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো। বাধ্য করবেন না।

ফ্যাসিবাদে পুনর্বাসন করা হচ্ছে অভিযোগ করে হামিদুর রহমান বলেছেন, পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খুলেছেন একজন বিএনপি নেতা। একই কাজ হয়েছে মুন্সীগঞ্জে। ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত বন্ধ করতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান
পরবর্তী পোস্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট, আসছেন না মোদি-শেহবাজ

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting