দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:০৯
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছাসারাদেশ

পানি ও জলবায়ু অধিকার নিশ্চিতকরণে বাজেট বৈষম্য বন্ধের দাবিতে পাইকগাছায় মানববন্ধন

কর্তৃক mirkhairul.news জুলাই ৩০, ২০২৫
জুলাই ৩০, ২০২৫ ০ কমেন্ট 319 ভিউস
পাইকগাছা প্রতিবেদক
খুলনা জেলার উপকূলীয় উপজেলা পাইকগাছা, যেখানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এবং নিরাপদ পানির সংকট বহুদিন ধরেই জনজীবনে নানামুখী দুর্ভোগ তৈরি করে আসছে। এ পরিস্থিতির প্রতিবাদে ও সমাধানের দাবিতে আজ ৩০ জুলাই বুধবার সকাল ১১টায় পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের সামনে ওয়াবদা বেড়িবাঁধে “পানি ও জলবায়ু অধিকার নিশ্চিত করো, বাজেটে বৈষম্য বন্ধ করো !” এই স্লোগানে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি ও অব.সহকারী অধ্যাপক জিএমএম আজহারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্য ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন, মা-সদস্য প্রতিনিধি লাবণী দাশ, নাজমা আক্তার, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের লিল্টু রাণী মন্ডল প্রমুখ। সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধায়নে ছিলেন,উপজেলা কো- অর্ডিনেটর পিন্টু চন্দ্র দাস।  মানববন্ধনের মাধ্যমে পানিসংকট, জলাবদ্ধতা ও বাজেট বৈষম্যজনিত সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ‘অ্যাকশন টু ক্লাইমেট চেঞ্জ এনসিউরিং সাসটেইনেবল সলিউশন (অ্যাকসেস)’ প্রকল্পের অধীনে মানববন্ধনের আয়োজন করে জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা ডর্‌প এবং এতে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ।
পাইকগাছা একটি নদী ও উপকূলঘেরা এলাকা, যেখানে অতিবৃষ্টি, নদীভাঙন এবং জোয়ারভাটার ফলে সৃষ্ট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এই অঞ্চলের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদিও এখানে টিউবওয়েল ও একাধিক পানির উৎস বিদ্যমান, তবে জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে অধিকাংশ টিউবওয়েল অকেজো হয়ে পড়ছে অথবা নিরাপদ পানির মান বজায় রাখতে পারছে না। পাশাপাশি, সরকারি খাস পুকুর ও পিএসএফগুলোর রক্ষণাবেক্ষণের অভাবে পানির সংকট আরও তীব্রতর হচ্ছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “টেকসই বেড়িবাঁধ নির্মাণ ছাড়া পাইকগাছার জলাবদ্ধতা কোনোভাবেই নিরসন সম্ভব নয়। জলাবদ্ধতা থেকে সৃষ্ট স্থায়ী জলাবসান মাটির উর্বরতা ধ্বংস করছে এবং একে ঘিরেই ধ্বংস হচ্ছে আমাদের পানির উৎসগুলো। আজ যদি এই সংকট সমাধানে কার্যকর বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন না হয়, তাহলে অদূর ভবিষ্যতে এ জনপদ নিরাপদ পানির অভাবে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। তাই এখনই সময় বাজেট বৃদ্ধি এবং তার সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার।”
বক্তারা আরও বলেন, এই উদ্যোগ শুধু অবকাঠামোগত সমস্যা নয়, বরং সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রচেষ্টা। বিশেষ করে নারী ও তরুণ জনগোষ্ঠীকে পানি ও জলবায়ু অধিকার বিষয়ে সচেতন করে বাজেট প্রক্রিয়ায় সম্পৃক্ত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
মানববন্ধনে উপস্থাপিত প্রধান দাবিসমূহ: সরকারি খাস পুকুর সমূহকে জনগণের নিরাপদ পানির উৎস হিসেবে ব্যবহার নিশ্চিত করতে যথাযথ বরাদ্দ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ, জলাবদ্ধতা নিরসনে টেকসই অবকাঠামো গঠন ও বাজেট বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ, দীর্ঘস্থায়ী ও পরিবেশবান্ধব বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে জলবায়ু দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলা, পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে সিএসও ও সিবিওদের সক্রিয় অংশগ্রহণ। এই মানববন্ধনে মা সংসদ, স্বাস্থ্য গ্রাম দল, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব, স্থানীয় সাংবাদিক, নাগরিক সমাজ এবং সচেতন জনগণসহ প্রায় ৫০ জনের বেশি ব্যক্তি অংশগ্রহণ করেন। তারা হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ ও দাবি প্রকাশ করেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডুমুরিয়ার কাইনমারা ও ঘুরুনিয়া মাইক্রো ওয়াটারশেড পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার
পরবর্তী পোস্ট
পাইকগাছায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরষ্কার বিতরণ 

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

পাইকগাছায় উন্নত প্রযুক্তিতে পাট চাষ ও বীজ উৎপাদন...

মে ১১, ২০২৬

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...

মে ৯, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মে ৬, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

“স্মৃতিতে ভাস্বর।”

মে ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting